এক্সপ্লোর

#AskSrk: 'নিজেকে নতুন করে তৈরি করছি', অনুরাগীর প্রশ্নের উত্তরে লিখলেন শাহরুখ

ট্যুইটারে 'আস্কএসআরকে' হ্যাশট্যাগে প্রশ্ন পাঠান, উত্তর দেবেন খোদ শাহরুখ খান! গতকাল অর্থাৎ শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকউন্ট থেকে এই খেলার আহ্বানই জানিয়েছিলেন শাহরুখ। সেখানে অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করলেন তাঁদের প্রিয় নায়ককে। আর সমস্ত প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর ট্যুইট করলেন বলিউডের কিং খান। 

মুম্বই: ট্যুইটারে 'আস্কএসআরকে' হ্যাশট্যাগে প্রশ্ন পাঠান, উত্তর দেবেন খোদ শাহরুখ খান! গতকাল অর্থাৎ শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকউন্ট থেকে এই খেলার আহ্বানই জানিয়েছিলেন শাহরুখ। সেখানে অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করলেন তাঁদের প্রিয় নায়ককে। আর সমস্ত প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর ট্যুইট করলেন বলিউডের কিং খান। 

গতকাল বলিউডে ২৯ বছর পূরণ করলেন শাহরুখ খান। ট্যুইটারে শাহরুখ লিখেছিলেন, '১৫ মিনিটে আমায় যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন, 'আমি উত্তর দেব'। ট্য়ুইটারে ট্যাগ করতে হবে আস্কএসআরকে হ্যাশট্যাগে। অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করেন শাহরুখকে। কোনও প্রশ্ন মজার, আবার কোনও প্রশ্ন শাহরুখের জীবন সম্পর্কে। বেশিরভাগ অনুরাগীই জিজ্ঞাসা করেন, শাহরুখের নতুন ছবি কবে আসছে। এই প্রশ্নের উত্তরে শাহরুখ লেখেন, অনেক নতুন ছবির কথা চলছে। সদ্য 'পাঠান' ছবির বাকি অংশের শ্যুটিং শেষ করেছেন তিনি। কিন্তু অনুরাগীদের একটু অপেক্ষা করতে হবে শাহরুখের নতুন ছবির মুক্তির জন্য। একজন আবার প্রশ্ন করেন, 'রেড চিলিজ -এ কি তৈরি হচ্ছে?' উত্তরে এসআরকে লেখেন, 'মশলাদার কিছু ছবি'

একজন অনুরাগী লিখেছেন, 'আপনার বর্তমান মনের অবস্থা কী? উত্তরে শাহরুখ লিখেছেন, 'মুম্বইয়ের বৃষ্টির মত'। এক অনুরাগী প্রশ্ন করেন, '২০২০ সালে জীবন কতটা বদলেছে? উত্তরে শাহরুখ লেখেন, 'আমি কম কাজ করেছি আর আমার পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি।' এক অনুরাগী লেখেন, লকডাউনে আপনিও কি আমার মত কাজ হারিয়েছেন? উত্তরে শাহরুখ লেখেন, 'যে কিছু করে না তার মতো।'

এরমধ্যেই এক অনুরাগী অদ্ভুত প্রশ্ন করেন। লেখেন, 'আপনার কি মনে হয়, আপনি নিজে জীবনের কোন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন?' উত্তরে শাহরুখ লেখেন, 'নিজেকে পূনর্গঠন করছি।'

লকডাউনে সময় কাটানোর টিপস চাওয়া হলে এক অনুরাগীকে 'হ্যারি পটার সিরিজ' ফের পড়ে ফেলতে বলেন শাহরুখ। একজন অনুরাগী প্রশ্ন করেন, '২৯ বছর বলিউডে কাটানোর সবচেয়ে ভালো অংশ কী ছিল? উত্তরে শাহরুখ লেখেন, 'এই ৩০ বছর আমার জীবনের সেরা ৩০ বছর ছিল আর আমি এখনও সেই সময়টা কাটাচ্ছি।'

ট্যুইটারে অনুরাগীদের ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদও জানান শাহরুখ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget