এক্সপ্লোর

কম করে ৪০ বার দেখেছি ‘দ্য লায়ন কিং’: শাহরুখ

‘আমি অন্তত ৪০ বার ছবিটি দেখেছি। হয়ত পুরো ছবিটা নয়! তবে আগে ও এখন, যখনই বাচ্চারা ছবিটি দেখে, আমিও দেখি।’, জানালেন কিং খান।

১৯ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ডিজনি-র লাইভ অ্যাকশন ছবি ‘দ্য লায়ন কিং’। ছবির হিন্দি ভার্সনে কিং মুফাসার মুখে শোনা যাবে শাহরুখ কণ্ঠ। আর তার ছেলে শিম্বার চরিত্রে গলা দিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান। তবে খান-পরিবারের এই ‘দ্য লায়ন কিং’-প্রীতি নতুন নয়, সে-কথা জানিয়েছেন শাহরুখ নিজেই। একবার-দুবার নয়, বার চল্লিশেক ‘দ্য লায়ন কিং’-এর পুরানো ভার্সনটি দেখেছেন শাহরুখ। ১৯৯৪ তে ওয়াল্ট ডিজনি ফিচার অ্যানিমেশনের প্রযোজনায় মুক্তি পায় আমেরিকান অ্যানিমেটেড মিউজক্যাল ছবি ‘দ্য লায়ন কিং’। এবারে একেবারে নতুন মোড়কে মুক্তি পাবে ছবিটি। কিং খান জানিয়েছেন, আরিয়ান, সুহানা আর আবরাম তিনজনেরই ছোটবেলার অন্যতম প্রিয় ছবি ‘দ্য লায়ন কিং’। বাচ্চারা বায়না করলে, বাড়িতেই তৈরি করা হত সিনেমা হলের পরিবেশ। বাড়িতেই তৈরি করা হত পিৎজ়া বা ধোসা। তারপর সপরিবারে দেখা হত ছবিটি। ‘আমি অন্তত ৪০ বার ছবিটি দেখেছি। হয়ত পুরো ছবিটা নয়! তবে আগে ও এখন, যখনই বাচ্চারা ছবিটি দেখে, আমিও দেখি।’ সেই ভালবাসা থেকেই এবার মুফাসার ঠোঁটে কথা বলেছেন তিনি। ছেলে-মেয়েদের সঙ্গে বসে কী ছবি দেখবেন, যখনই ভাবেন, তখনই মাথায় আসে লায়ন কিং-এর কথা। ‘শুধু আগে নয়, এখনও ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে বসে ছবি দেখার পরিকল্পনা করলেই মাথায় আসে ‘দ্য জঙ্গল বুক’ কিংবা ‘দ্য লায়ন কিং’-এর কথা।’, বললেন শাহরুখ। আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবিটি। ইংলিশ সহ ভারতে হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে ছবিটি।

সেরা শিরোনাম

Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
Kangana Ranaut: আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা
আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

ভিডিও

Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget