এক্সপ্লোর

Anant-Radhika Pre-Wedding: শেষ হয়েও হল না শেষ! অনন্ত-রাধিকার দীর্ঘায়িত প্রাক-বিবাহ অনুষ্ঠান, জামনগরে ফের তারকা সমাগম

Anant Ambani-Radhika Merchant: গত সপ্তাহে তিন দিন ধরে চলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন অভিনয় জগৎ, ক্রীড়া জগৎ থেকে দেশ ও বিদেশের শিল্পপতিরা।

নয়াদিল্লি: ফের ব্যস্ত হয়ে উঠল গুজরাতের জামনগর বিমানবন্দর (Jamnagar Airport)। আবারও একাধিক বলিউড তারকাকে দেখা গেল সেখানে। পুনরায় সকলে পৌঁছলেন আম্বানি পরিবারের (Ambani Family) অনুষ্ঠানে। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিবাহ অনুষ্ঠান হল দীর্ঘায়িত (Extended Pre-Wedding Celebration)। 

অনন্ত-রাধিকার দীর্ঘায়িত প্রাক-বিবাহ অনুষ্ঠান 

বুধবার ফের তারকার সমাবেশ দেখা গেল জামনগর বিমানবন্দরে। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), রণবীর সিংহ (Ranveer Singh), জাহ্নবী কপূর (Janhvi Kapoor), অরিজিৎ সিংহ (Arijit Singh) সহ একাধিক তারকা ফের ফিরলেন জামনগরে। আম্বানি পরিবার ও যে মানুষেরা তিন দিন ধরে চলতে থাকা প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য প্রাণপাত করে খেটেছেন, তাঁদের জন্য পারফর্ম করতে হাজির হলেন তারকারা। 

শুধু তাই নয়, অনন্ত আম্বানির 'ভান্তারা অ্যানিম্যাল হাসপাতাল'-এ যে কর্মীরা রয়েছেন তাঁরাও এই অনুষ্ঠানে অংশ নেন। গত সপ্তাহে যে তারকা খচিত প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই একই মেনু থাকবে এই দীর্ঘায়িত অনুষ্ঠানেও। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলেছিল সেই অনুষ্ঠান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

এই দীর্ঘায়িত সেলিব্রেশনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬ মার্চ জামনগরেই আম্বানি পরিবার, আত্মীয় স্বজন ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য বিশেষ মিউজিক্যাল নাইটের আয়োজন করা হয়। আরও একবার ভিড় জমে জামনগরে, জ্বলে ওঠে উৎসবের আলো। যে ভিডিওগুলো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার একটিতে দেখা গেল শাহরুখ খান কথা বলছেন গুজরাতি ভাষায়। যখন তিনি মঞ্চে পা রাখেন, দর্শক মহল ফেটে পড়ে চিৎকারে। সেই সঙ্গে দেখা যায় মঞ্চে তাঁকে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি জড়িয়ে ধরে স্বাগত জানান। 

এদিনের অনুষ্ঠান থেকে আরও একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একটিতে দেখা যায় রণবীর সিংহের এনার্জেটিক পারফর্ম্যান্স। 'বাজিরাও মাস্তানি' ছবির 'মলহারি' গানে নাচ করেন তিনি। এছাড়া  সলমন খানকে 'সুলতান' ছবির 'জগ ঘুমেয়া' গানে পারফর্ম করতে দেখা যায়। 

আরও পড়ুন: 'Pherari Mon': শিবরাত্রির দিন প্রতিশোধ নিতে তৈরি অগ্নি, মহাদেবের বেশে! সফল হবে সে?

গত সপ্তাহে তিন দিন ধরে চলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন অভিনয় জগৎ, ক্রীড়া জগৎ থেকে দেশ ও বিদেশের শিল্পপতিরা। প্রথম দিনেই পারফর্ম করেন আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী রিহানা। অনুষ্ঠানে অংশ নেন বিল গেটস, মার্ক জাকারবার্গ প্রমুখ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget