এক্সপ্লোর

Jawan: সিনেমা হলে মুক্তির আগেই ওটিটিতে মোটা টাকায় বিক্রি হল শাহরুখের 'জওয়ান'

Shah Rukh Khan Film's OTT Rights: মোটা টাকায় ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেল শাহরুখের আগামী ছবি 'জওয়ান'-এর সত্ত্ব। জানা গিয়েছে এমনটাই।

মুম্বই: দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউডের 'বাদশা'। ইতিমধ্যেই শাহরুখ খানের (Shah Rukh Khan) বেশ কয়েকটি ছবির ঘোষণা হয়ে গিয়েছে। কোনও ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে। তো কোনও ছবিতে দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে। সবকটি ছবিই মুক্তি পাবে আগামী বছর। তবে, তার আগেই মোটা টাকায় ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেল শাহরুখের আগামী ছবি 'জওয়ান'-এর (Jawan) সত্ত্ব। জানা গিয়েছে এমনটাই।

ওটিটিতে মোটা টাকায় বিক্রি হল শাহরুখ খানের 'জওয়ান'-এর সত্ত্ব-

আগামী বছর ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান'। পরিচালক অ্যাটলির এই ছবিতে অপ্রত্যাশিত লুকে দেখা যাচ্ছে কিং খানকে। মুখে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। কিছুদিন আগেই 'জওয়ান' ছবির নয়া লুকে প্রকাশ্যে এসেছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়লম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'জওয়ান'। তবে, সম্প্রতি বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ওটিটিতে মোটা টাকায় বিক্রি হয়েছে 'জওয়ান' ছবির সত্ত্ব। সূত্রের খবর, স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) ১২০ কোটি টাকায় বিক্রি হয়েছে 'জওয়ান' ছবির সত্ত্ব। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই খবর অফিশিয়ালি জানান হয়নি।

আরও পড়ুন - New Bengali Film: বাবার পরিচালনায় নায়ক ছেলে, আসছে 'লক্ষ্মী ছেলে'

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে শাহরুখ খান বলেন, 'এখনও অনেক পথ যাওয়া বাকি। তবে, এখনই 'জওয়ান' সম্পর্কে অনেক কিছু বলার সময় আসেনি। এটুকু বলতে পারি, অভিনেতা হিসেবে আমি এখন দারুণ সময় কাটাচ্ছি। পরিচালক অ্যাটলি অন্য ধরনের ছবি তৈরি করছে। এর আগে সকলেই ওর কাজ দেখেছে। ও কী ধরনের ছবি তৈরি করে তা কারও অজানা নয়। এই ছবিতেও দর্শকেরা এমন কিছু দেখতে চলেছেন, যা আগে দেখা যায়নি। আমার আর অ্যাটলির মধ্যে ভালো রসায়ন তৈরি হয়েছে। দর্শকদের জন্য 'জওয়ান' যে উত্তেজনা তৈরি করবে, তা বলতে পারি।'

প্রসঙ্গত, 'জওয়ান' ছাড়াও শাহরুখ খানকে দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও পরিচালক রাজকুমার হিরানি তাঁর আগামী ছবি 'ডাঙ্কি'তে শাহরুখ খানকে কাস্ট করার ঘোষণা করেছেন। পাশাপাশি সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget