এক্সপ্লোর

Koffee With Karan 7: 'কফি উইথ করণ সিজন ৭'-এ আসবেন না সঞ্চালকের প্রিয় বন্ধু শাহরুখ খান, কেন?

Koffee With Karan 7 Update: শোনা যাচ্ছে 'কফি উইথ করণ'-এর আগামী পর্বগুলিতে সঞ্চালকের সামনের সোফায় দেখা মিলতে পারে আমির খানের কিন্তু দেখা যাবে না শাহরুখ খানকে। কিন্তু কেন?

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ সিজন ৭' (Koffee With Karan Season 7)। এবারে টিভির পর্দায় নয়, অনুষ্ঠানটি দেখা যাচ্ছে 'ডিজনি প্লাস হটস্টার'-এ। ৭ জুলাই মুক্তি পাওয়া কর্ণ জোহরের (Karan Johar) সঞ্চালনায় এই অনুষ্ঠানের প্রথম পর্ব ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। সেখানে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ ছিলেন অতিথি। তবে সেই সঙ্গে আরও একটি খবর দিয়েছেন কর্ণ। যা শুনে কিং খান (King Khan) অনুরাগীদের মন খারাপ হতে পারে।

'কফি উইথ করণ'-এ আসবেন না শাহরুথ খান

শোনা যাচ্ছে 'কফি উইথ করণ'-এর আগামী পর্বগুলিতে সঞ্চালকের সামনের সোফায় দেখা মিলতে পারে আমির খানের (Aamir Khan), কিন্তু দেখা যাবে না শাহরুখ খানকে (Shah Rukh Khan)। কর্ণ নিজেই জানিয়েছেন যে এবারের অনুষ্ঠানে আসছেন না তাঁর প্রিয় বন্ধুই। কিন্তু কেন?

একটি সাক্ষাৎকারে কর্ণ জানান যে এবারের অনুষ্ঠানে হাজির হবেন মিস্টার পারফেকশনিস্ট। তবে শাহরুখ খান আসবেন না। কারণ হিসেবে পরিচালক বলেন যে কিং খান তাঁর আগামী ছবি 'পাঠান' (Pathaan) মুক্তির আগে মিডিয়ার সামনে আসতে চাইছেন না। 

পরিচালক-প্রযোজক আরও বলেছেন যে শাহরুখ খানের জন্য আপাতত লাইমলাইট থেকে দূরে থাকাই ভাল যাতে তাঁর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে বক্স অফিসে 'সুনামি' আনতে পারেন।

সাক্ষাৎকারে কর্ণ বলেন, 'শাহরুখের, আমার মনে হয় 'পাঠান'-এর সময়েই প্রকাশ্যে আসা উচিত। সেই সময়ে 'বিস্ফোরণ' হোক চাই। তাই ও এখনই কোনও মিডিয়ার মুখোমুখি হচ্ছে না এবং এটাই তার জন্য সেরা সিদ্ধান্ত। শাহরুখ খান মানুষকে অপেক্ষায় রেখেছেন এবং তাঁরা যত বেশি অপেক্ষা করবেন তত বেশি ভালবাসা তাঁরা দেশের সবচেয়ে বড় তারকাকে ফিরিয়ে দেবেন।'

আরও পড়ুন: Vaani Kapoor: 'শামশেরা' ছবির জন্য শিখেছেন ঘোড়সওয়ারি, অভিজ্ঞতা শোনালেন বাণী কপূর

সিদ্ধার্থ মলহোত্র পরিচালিত 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। অন্যদিকে 'কফি উইথ করণ'-এর চলতি সিজনে সারা আলি খান, জাহ্নবী কপূর, বরুণ ধবন, অনিল কপূর, সামান্থা রুথ প্রভু, বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডে, শাহিদ কপূর, কিয়ারা আডবাণী, কৃতী শ্যানন প্রমুখকে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget