এক্সপ্লোর

Shah Rukh Khan Birthday: 'আমি আপনাদের ভালবাসার স্বপ্নেই বেঁচে আছি...' অনুরাগীদের শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ

SRK Birthday: আজ ৫৮ বছর পূর্ণ করলেন কিং খান। বয়স যে একটা সংখ্যা মাত্র তা বারবারই প্রমাণ করেছেন তিনি। লার্জার দ্যান লাইফের আক্ষরিত উদারহণ হিসাবে এ যাবৎ তাঁকেই মেনে এসেছে ফ্যানমহল।

মুম্বই: 'আমি আপনাদের ভালবাসার স্বপ্নেই বেঁচে আছি... সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে'! ২ নভেম্বর, একেবারে সকাল সকাল শাহরুখ খানের স্যোশাল মিডিয়ার দেওয়ালে জ্বলজ্বল করছে কয়েকটা বাক্য। জন্মদিনের সকালেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বার্থ ডে বয়। আজকের এই দিনটাই অগনিত ফ্যান মহলের ক্যালেন্ডারে 'এসআরকে দিবস'। উদযাপনের দিন। আর তাই রাত ১২টার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন তিনি। সকাল হতে না হতে তারই কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন, 'এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতে এসেছেন এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের সামান্য খুশী করতে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। আপনাদের ভালবাসার স্বপ্নেই আমি বেঁচে আছি। আমাকে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগের জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে'।

১ নভেম্বর রাতেই শাহরুখ বাড়ির সামনে পৌঁছে যান অগুনতি ভক্ত। এত রাতেও ভক্তদের হতাশ করেননি তিনি। রাত ১২টা বাজার পরেই চলে এলেন বাড়ি লাগোয়া সেই বারান্দায়। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। প্রতি জন্মদিনেই আরব পাড়ের মন্নতের ছাদে হাজির হন শাহরুখ, হাত নাড়েন সকলের উদ্দেশে, মুখে লেগে থাকে হাসি। 'ভগবান'-কে কয়েকঝলক দেখতে মন্নতের সামনে তখন অসংখ্য অনুরাগীদের ভিড়। উপছে পড়া শুভেচ্ছাবার্তা। সেলিব্রেশন। প্রত্যেক ২ নভেম্বরের এই চিরাচরিত দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। কাজেই পর্দার বাইরে যে আজও আবারও তিনি ফ্য়ানদের দেখা দেবেন তা তো নিশ্চিত।

মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি'র প্রথম ঝলক

তবে পর্দাতেও দেখা হচ্ছে বলে লিখেছেন অভিনেতা। আসলে আজই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত, শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কির টিজার (Dunki Teaser)। আজ বলিউডের বাদশাহ্ (Badshah Of Bollywood)-র পূর্ণ করলেন ৫৮ বছর। এদিন মুক্তি পাচ্ছে টিজারটি। মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত চলতি বছরের শেষ ছবি 'ডাঙ্কি' (Dunki)। যার প্রথম ঝলক মিলবে আজই। ২ নভেম্বর, বৃহস্পতিবার  সকাল ১১টায় মুক্তি পাবে ছবির টিজার। আগেই জানা গিয়েছিল, নিজের জন্মদিনে ফ্যানেদের আশাপূরণ করবেন শাহরুখ। সেই মতই সব তৈরি। 

লার্জার দ্যান লাইফ

আজ ৫৮ বছর পূর্ণ করলেন কিং খান। বয়স যে একটা সংখ্যা মাত্র তা বারবারই প্রমাণ করেছেন তিনি। লার্জার দ্যান লাইফের আক্ষরিত উদারহণ হিসাবে এ যাবৎ তাঁকেই মেনে এসেছে ফ্যানমহল। একটা সময়ে বক্স অফিসকে একের পর এক সেরা ছবি দিয়েও মাঝে দীর্ঘ সময়ে তার ঝুলি ছিল কার্যত শূন্য। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তাঁর একের এক ছবি। সমালোচনাও করেছেন অনেকে। তবে সেই খরা কাটিয়ে ফের বাদশার 'বোল্ড কামব্যাক' দেখেছে বলিউড। ২০২৩-এ 'পাঠান' ঝড় তুলেছিল বক্স অফিসে। তার রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে হাজির হয় 'জওয়ান'। ক্রিজের সমস্ত বাধা একেবারে ক্লিন বোল্ড আউট করে ফের নিজের কাজ দিয়েই প্রমাণ করেন যে, তিনি সত্যিই 'বলিউডের বাদশা'। 

সেরা শিরোনাম

Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান

ভিডিও

Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget