এক্সপ্লোর

Shahid Kapoor Next Movie: স্পোর্টস ড্রামার পর কি অ্যাকশন মুভিতে দেখা যাবে শাহিদ কপূরকে?

সম্প্রতি শোনা যাচ্ছে এবার পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করতে চলেছেন 'বাট্টি গুল মিটার চালু' অভিনেতা।

মুম্বই : গত বেশ কিছুদিন ধরেই প্রচন্ড ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কপূর (Shahid Kapoor)। তাঁর হাতে ইতিমধ্যেই অনেকগুলো ছবির কাজ রয়েছে। মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই অভিনেতা জানিয়ে দিয়েছেন যে, কবে তাঁর আগামী ছবি 'জার্সি' মুক্তি পাবে। 'জার্সি' মূলত স্পোর্টস ড্রামা। যেখানে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে চলেছে শাহিদ কপূরকে। সম্প্রতি শোনা যাচ্ছে এবার পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করতে চলেছেন 'বাট্টি গুল মিটার চালু' অভিনেতা।

আরও পড়ুন - Mumbai Drug Case: আরিয়ানের গ্রেফতারির পর মন্নতের বাইরে প্ল্যাকার্ড ঝোলালেন শাহরুখ খানের অনুরাগীরা, কী লেখা রয়েছে তাতে?

'কবীর সিংহ' ছবিতে অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন শাহিদ কপূর। যদিও এই প্রথমবার নয়। 'যব উই মেট' ছবি থেকেই জনপ্রিয়তা আরও বাড়ে অভিনেতার। একের পর এক অন্য ধারার ছবি করে দর্শকদের প্রত্যাশাও আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন। ফলে তাঁর কাছ থেকে অনুরাগীরা অন্যরকমের ছবিই আশা করেন। তবে শুধু সিনেমাহলে মুক্তি পাওয়া ছবিই নয়, ওটিটিতে ডেবিউ করার প্রস্তুতিও ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন তিনি। সূত্রের খবর, রাজ এবং ডিকে পরিচালিত ছবি দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করবেন শাহিদ।

আরও পড়ুন - তিনিই একমাত্র আসল বিরাট কোহলিকে চেনেন, কেন এমন বললেন অনুষ্কা শর্মা?

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে অ্যাকশন নির্ভর ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন শাহিদ কপূর। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এটাই হতে চলেছে আলি আব্বাস জাফরের সঙ্গে শাহিদ কপূরের প্রথম ছবি। সূত্রের খবর, এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। যিনি কিনা মাদক চক্রের মূল অভিযুক্তকে ধরার চেষ্টা করছেন। ছবিটি এই মুহূর্তে প্রি প্রোডাকশনের জায়গায় রয়েছে। শাহিদ কপূর ঘনিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন যে, চিত্রনাট্য পরা এবং তার পরবর্তী কাজ শাহিদ শুরু করবেন আগামী সপ্তাহ থেকে। মুম্বই, গুরুগ্রাম প্রভৃতি জায়গাগুলো থেকে ছবির কাজ শুরু হবে। ২০১১তে মুক্তি পাওয়া একটি ফরাসী ছবির অনুপ্রাণিত হতে চলেছে শাহিদ কপূরের আগামী ছবি। জানা যাচ্ছে এমনটাই।

প্রসঙ্গত, শাহিদ কপূরের আগামী ছবি 'জার্সি' মুক্তি পেতে চলেছে ৩১ ডিসেম্বর তারিখে। ছবিতে 'যব উই মেট' অভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে পঙ্কজ কপূর এবং ম্রুনাল ঠাকুরকে।

সেরা শিরোনাম

Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

ভিডিও

Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget