এক্সপ্লোর

Tunisha Sharma Case: তুনিশা মৃত্যুকাণ্ডে এবার বিস্ফোরক অভিযুক্ত শিজানের বোন

Tunisha Sharma Death Case: অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

মুম্বই: গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তুনিশা। শুধু তাই নয়, বড় পর্দাতেও একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আত্মঘাতীই হয়েছেন তুনিশা। যদিও অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে খুন বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। তুনিশা শর্মা মৃত্যু মামলায় এবার মুখ খুললেন অভিযুক্ত শিজান খানের বোন ফলক নাজ। 

তুনিশা মৃত্যুকাণ্ড প্রসঙ্গে ফলক নাজ-

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তুনিশা শর্মার মৃত্যুকাণ্ড নিয়ে মুখ খোলেন শিজান খানের বোন ফলক নাজ। তিনি সরাসরি আঙুল তোলেন কিছু পোর্টালের দিকে, যাঁরা তুনিশা এবং শিজানকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন। তিনি লেখেন, 'আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে এটা দেখে যে, কীভাবে আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করা হচ্ছে। এটাকেই হয়তো লোকে ঘোর কলিযুগ বলে। কীভাবে কোনও পোর্টাল এমন সমস্ত কথা লিখতে পারে। তাঁদের কি কোনও সাধারণ বুদ্ধি নেই? যাঁরা শিজানের দিকে আঙুল তুলছেন, তাঁরা একবার নিজেদেরকে প্রশ্ন করুন যে কোন পরিস্থিতি নিয়ে কথা বলছেন। নিজেকে প্রশ্ন করুন যে, পরিস্থিতি নাকি ধর্ম, কোনটা বেছে নেবেন। নাকি আপনারা পুরনো ঘটনা নিয়ে ভাববেন। দয়া করে আপনারা দূরে থাকুন। কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকতা কি শুধুই টিআরপির উপর নির্ভর করে? আপনারদের একবার সঠিক তথ্যসূত্র দেখে নেওয়া দরকার নয় কি? দয়া করে বোকার মতো কাজ করবেন না।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Falaq Naazz (@falaqnaazz)

">

আরও পড়ুন - Chanchal Chowdhury: 'আমার বাবা জীবন্ত মানুষ থেকে ডেথ সার্টিফিকেট হয়ে গেল', চঞ্চল চৌধুরীর পোস্টে চোখ ভিজল নেটিজেনদের

তিনি আরও লেখেন, 'আমরা দেখেছি এবং সেই সমস্ত সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা সঠিক তথ্য প্রদান করছেন এবং ভুয়ো খবর ছড়াচ্ছেন না। আমাদের আপনাদের মতো মানুষই পাশে দরকার। এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে শিজানকে আক্রমণ করা হচ্ছে। গল্প বানিয়ে, তার সঙ্গে ধর্মকে টেনে এনে অহেতুক এটা করা হচ্ছে। কীভাবে মানুষ এমন হতে পারে। ঈশ্বর তুনিশাকে আশীর্বাদ করুন। আশা করি ও এখন ভালো জায়গায় আছে।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget