এক্সপ্লোর

হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু? শেফালি জারিওয়ালার মৃত্যু তদন্তে ১০ জনের বয়ানে কী পেল পুলিশ?

শুধুই হার্ট অ্যাটাক , নাকি অন্য কোনো কারণ? এই নিয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 

মুম্বই: শেফালি  জারিওয়ালার মৃত্যুর পর হাসপাতাল ও পরিবার সূত্রে দাবি হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে 'কাঁটা লাগা' গার্ল শেফালির। কিন্তু হাসপাতালে যখন তাঁর দেহ আনা হয়, তখন তাঁর শরীরে আর প্রাণ ছিল না। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। এখনও পর্যন্ত চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ৪২ বছরের অভিনেত্রী । কিন্তু তারপরও বিভিন্ন সূত্রে দাবি, তিনি আগেই অসুস্থ ছিলেন। কোথাও দাবি করা হয়েছে, অনেকদিনই অন্য অসুখের চিকিৎসা চলছিল তাঁর। তবে কি শুধুই হার্ট অ্যাটাক , নাকি অন্য কোনো কারণ? এই নিয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 

শেফালি জারিওয়ালার মৃত্যুর ঘটনায় আম্বোলি পুলিশ ১০ জনের বয়ান রেকর্ড করেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট এলেই। সূত্রের খবর, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আরও দুই-এক দিন লেগে যাবে।  পুলিশ ইতিমধ্যেই শেফালির অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। এখনও পর্যন্ত তা থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। পুলিশ সূত্রে খবর, শেফালির মৃত্যুর তদন্তে এমন কোনও জিনিস এখনও সামনে আসেনি, যা সন্দেহজনক। 

হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু? শেফালি জারিওয়ালার মৃত্যু তদন্তে ১০ জনের বয়ানে কী পেল পুলিশ?


পুলিশ অভিনেত্রী শেফালীর স্বামী পরাগ ত্যাগী, তাঁর বাড়ির রাঁধুনির সঙ্গে কথা বলেছে। রেকর্ড করা হয়েছে বয়ান।  এর আগে 'মানি কন্ট্রোল' মুম্বই পুলিশের সূত্র উল্লেখ করে দাবি করে, শেফালি জরিওয়ালার মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে ।  তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি। মৃতদেহের অটোপসি হয়েছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে, এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে । 

হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু? শেফালি জারিওয়ালার মৃত্যু তদন্তে ১০ জনের বয়ানে কী পেল পুলিশ?

তবে শেফালির ঘনিষ্ঠ সূত্রে দাবি, আগে থেকেই চিকিৎসা চলছিল শেখালির। তাঁর স্বামী পরাগ ত্যাগীও পুলিশের কাছে এ কথা জানিয়েছেন। অন্যদিকে, অভিনেত্রীর  চিকিৎসকও জানিয়েছেন, শেফালী অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করাচ্ছিলেন। তার জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন অভিনেত্রী। তবে তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল কি না, তা জানা যায়নি। 

এছাড়াও, জানা গিয়েছে ১৫ বছর বয়স থেকে এপিলেপ্সি বা মৃগীতে ভুগতেন অভিনেত্রী। ওষুধপত্র, যোগা ইত্যাদির মাধ্যমে নিজেকে ভাল রাখতেন তিনি। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এপিলেপ্সির যোগ আছে কি না তাও জানা যায়নি। 

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর অনুরাগীদের মধ্যে। এত কম বয়সে হৃদরোগে মৃত্যুর ঘটনা কেন বাড়ছে, এই নিয়ে চিকিৎসকরাও নানা মত ব্যক্ত করছেন। এখন শেফালির মৃত্যুর আসল কারণ সামনে আসবে ময়নাতদন্তের রিপোর্টটি সামনে এলেই। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget