এক্সপ্লোর

Lukochuri: বড়পর্দায় মুক্তি পেল 'লুকোচুরি', অভিনয়ে সাহেব চট্টোপাধ্যায়-অঙ্গনা রায়-রাজদীপ দেব

New Movie: বড়পর্দায় মুক্তি পেল পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি 'লুকোচুরি'। থ্রিলার ও রোম্যান্টিক প্রেমের গল্প দেখা যাবে এই ছবিতে। জুটিতে থাকছেন নবাগত অভিনেতা রাজদীপ দেব ও অভিনেত্রী অঙ্গনা রায়।

কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল আগেই। এবার বড়পর্দায় মুক্তি পেল 'লুকোচুরি' ('Lukochuri')। আজ অর্থাৎ ২২ মার্চ, প্রেক্ষাগৃহে এল শিলাদিত্য মৌলিকের (Shieladitya Moulik) নতুন ছবি। থ্রিলার ও প্রেমের মিশ্রণ ঘটবে এই ছবিতে।

মুক্তি পেল শিলাদিত্য মৌলিকের 'লুকোচুরি'

বড়পর্দায় মুক্তি পেল পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি 'লুকোচুরি'। থ্রিলার ও রোম্যান্টিক প্রেমের গল্প দেখা যাবে এই ছবিতে। জুটিতে থাকছেন নবাগত অভিনেতা রাজদীপ দেব ও অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আত্মদীপ ঘোষ, গুলশনারা খাতুন, সুকন্যা বসু, মোমো। ইতিমধ্যে ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। সেগুলি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Angana Roy (@anganaroyy)

ঠিক কেমন এই ছবির গল্প? মিকি একজন অপেশাদার চোর যে চুরি করার প্রথম রাতেই ধরা পড়ে যায়। শিবাঙ্গী, যে মেয়ে তাকে নিজের বাড়িতে চুরি করতে ধরে ফেলে, সে তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। কয়েকবার দেখা সাক্ষাৎ করার পর মিকি বুঝতে পারে যে মেয়েটি চোরের জীবনের উত্তেজনায় প্রেমে পড়েছে। মিকির ভাই জ্যাকি তাদের পালাতে সাহায্য করে। মিকি চুরি ছেড়ে দিয়ে একটি গ্রামের স্কুলে চাকরি নেয়। কিন্তু মিকি যে স্থির জীবন শিবাঙ্গীকে দেয়, তাতে সে খুব শীঘ্রই বিরক্ত হয়ে পড়ে। সে কি কখনও মিকিকে আবার গ্রহণ করবে? এমনই এক অন্য ধরনের গল্প নিয়ে ছবি 'লুকোচুরি'।

 

আরও পড়ুন: 'Ae Watan Mere Watan' Review: রয়েছে অজস্র ত্রুটি! তবু ঊষা মেহতার গল্প জানা জরুরি, কেমন হল সারার 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'?

ছবির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের একাধিক অপরূপ লোকেশনে। ছবিতে গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, রণজয় ভট্টাচার্য, কিশোর রায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন সৌভিক বসু। পরিচালক শিলাদিত্য মৌলিকের কথায়, 'এই ছবিতে বেশ কয়েকটি ভাল গান রয়েছে। গানগুলো দর্শক খুবই পছন্দ করেছেন। আশা করছি ছবির গল্পও দর্শকের খুব ভাল লাগবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget