এক্সপ্লোর

'আমি কি রাজ কুন্দ্রা,' স্বামীর ব্যাপারে প্রশ্ন করতেই পাল্টা শিল্পার

১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা। গ্রেফতার হওয়ার পর টানা দু মাস জেলেই কাটান তিনি।

নয়াদিল্লি: প্রায় দুই মাস জেল হেফাজতে কাটানোর পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বলিউড তারকা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। যদিও সেই কেসের এখনও মীমাংসা হয়নি, তবে এই নিয়ে বিভিন্ন সময়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শিল্পা শেট্টিকেও। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ফের রাজ কুন্দ্রা সম্পর্কিত প্রশ্ন করা হয় শিল্পাকে। সেখানেই মোক্ষম জবাব দিতে শোনা গেল অভিনেত্রীকে। সাংবাদিকের প্রশ্নে অভিনেত্রী বলেন, 'আমি কি রাজ কুন্দ্রা? আমাকে ওঁর মতো দেখতে লাগে? না, না আমি কে?' 

অভিনেত্রী আরও বলেন, 'আমি বিশ্বাস করি একজন তারকা হিসাবে কখনও অভিযোগ করাও উচিত নয়, কখনও বিশ্লেষণ করাও উচিত নয়। এটাই আমার জীবনের দর্শন।' এর আগে যখন অভিনেত্রীকে রাজ কুন্দ্রা সম্বন্ধে প্রশ্ন করা হয় তখন তিনি জানিয়েছিলেন যে রাজ কুন্দ্রা কী করতেন সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না।

চলতি বছরের ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। গ্রেফতার হওয়ার পর টানা দু মাস জেলেই কাটাতে হয়েছে তাঁকে। দিন সাতেক আগে মুম্বইয়ের আদালত তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে জামিন দিয়েছে। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই রাজ কুন্দ্রা এবং তাঁর স্ত্রী শিল্পা শেট্টির মধ্যে সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা গিয়েছে। এমনকী তাঁদের দাম্পত্যে ভাঙনেরও খবর শোনা যায়। ফলে রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পর নেট নাগরিকরা শিল্পা শেট্টিরও প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষা করছিলেন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পা শেট্টি। 

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর বেশ কিছুদিন সোশ্যাল মাধ্যম থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা শেট্টি। তারপরই আবার ফিরে আসেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই এদিনও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন অভিনেত্রী। স্বামী জামিন পাওয়ার পর তাঁর ইনস্টাগ্রামে ভেসে ওঠে ইঙ্গিতবহ এক পোস্ট। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অপূর্ব রামধনুর একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, 'বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে'। শিল্পা শেট্টির এই পোস্ট দেখে অনুরাগীদের বুঝতে বাকি ছিল না যে তিনি কোন ঝড় আর কোন সুন্দর সময়ের কথা বলতে চেয়েছেন। 

আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ থাকছেন তেজস্বী প্রকাশ, নতুন প্রোমোয় মিলল ঝলক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget