এক্সপ্লোর

Shruti Swarnendu: 'সৌন্দর্য্য, অর্থ, প্রতিপত্তি নিয়ে কোনোদিন ভাবিনি', বিয়ের পরে স্বর্ণেন্দুকে খোলা চিঠি শ্রুতির

Shruti Swarnendu Relationship: নব বর-বধূ দুজনেই বেছে নিয়েছিলেন অফ হোয়াইট বেনারসি ও পাঞ্জাবি। শ্রুতি সাজে ছিল বেশ অন্যরকমের ছোঁয়া। মাথায় টিকলি ও টায়রার সঙ্গে হালকা রূপোর গয়না বেছেছিলেন শ্রুতি

কলকাতা: স্বাড়ম্বর আয়োজন নেই, হাজার হাজার আমন্ত্রিত নেই... একেবারে ছিমছাম পদ্ধতিতে বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)। গত ৮ জুলাই বিয়ে করেছেন তিনি। আর আজ, সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন শ্রুতি। 

সোশ্যাল মিডিয়ায় আজ প্রোফাইল পিকচার বদলে নিয়েছেন শ্রুতি। সেই ছবি তাঁর সিঁদুরদানের। শ্রুতি লিখেছেন, 'কোনোদিনই তোমার বাহ্যিক সৌন্দর্য বা বয়স বা অর্থ প্রতিপত্তি নিয়ে আমার মাথাব্যথা ছিল না। বরাবর ধরার মতো একটা নরম কিন্তু শক্ত হাত খুঁজেছি। মাথা রাখার জন্য একটা বাবার মতো বুক আর কাঁধ চেয়েছি আর সেটা আমি পেয়েছি। প্রোফাইল পিকচার-এও তাই তোমার মুখটা আমার আদরের হলেও ঢাকা অবস্থায় দিলাম। যেহেতু আমি তোমার হাতটাই ধরতে চেয়েছিলাম সারাজীবনের জন্য। যে হাত টা ছবিতে দেখা যাচ্ছে, সেটা আমায় পরিপূর্ণ করেছে। কথা দিলাম, এই মিথ্যার দুনিয়ায় আবারও কথা দিলাম, তোমার ছিলাম, তোমার হলাম, তোমারই থাকব।'

নব বর-বধূ দুজনেই বেছে নিয়েছিলেন অফ হোয়াইট বেনারসি ও পাঞ্জাবি। শ্রুতি সাজে ছিল বেশ অন্যরকমের ছোঁয়া। মাথায় টিকলি ও টায়রার সঙ্গে হালকা রূপোর গয়না বেছেছিলেন শ্রুতি। চর্চায় এসেছে শ্রুতির এই রুপোর সাজ! স্বর্ণেন্দু পরেছিলেন সাবেক পাঞ্জাবি। এদিন আইনি ও সামাজিক দুই বিয়েই সারেন টলিপাড়ার এই জুটি। গোলাপের মালায় মালাবদল হয়। স্বর্ণেন্দু সিঁদুরে রাঙান শ্রুতির মাথা। সিঁদুরে লাল শ্রুতি যেন বাস্তবেরই 'রাঙা বউ'। পরিবার বা খুব সীমিত বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, কার্যত লোকচক্ষুর আড়ালে বিয়ে সারেন শ্রুতি ও স্বর্ণেন্দু। 

৮ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু নিজেই। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। কেবল ফেসবুকের Got Married  স্টেটাসে আপডেট দিয়েছেন টলিপাড়ার এই জুটি। নিজের নামের শেষে স্বর্ণেন্দুর পদবি সমাদ্দারও জুড়ে নিয়েছেন শ্রুতি। অন্যদিকে স্বর্ণেন্দুও শ্রুতির সঙ্গে বিবাহের খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

লাল গোলাপে সাজানো বড় সাদা কেকের ওপর লেখা 'জাস্ট ম্যারেড' (Just Married)। নিচে লেখা রয়েছে স্বর্ণেন্দু ও শ্রুতির নাম। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তার ঝড়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, বন্ধুরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই জুটিকে। এরপরে, নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সাদা থিমে তাঁদের যেন অন্য ধারার স্বপ্নের বিয়ে।

আরও পড়ুন: Dev on Baghajatin: 'বাঘাযতীনকে ফুটিয়ে তুলতে পেরে আমি ধন্য', শ্যুটিং শেষে আবেগপ্রবণ দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget