এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: জয়সলমেরে বিয়ের আসর, রওনা দিলেন হবু কনে কিয়ারা আডবাণী

Sidharth Kiara: সূত্রের খবর, জয়সলমেরের সূর্যগড় প্যালেসে এই তারকা জুটি বিয়ে সারবেন। আমন্ত্রিতের সংখ্যা ১০০ জনের কাছাকাছি। হাজির থাকবেন শাহিদ কপূর, তাঁর স্ত্রী মীরা রাজপুত, কর্ণ জোহর, মণীশ মালহোত্র।

নয়াদিল্লি: স্বপ্নের সাতপাক। মাত্র দিন দুয়েকের অপেক্ষা। বলিউডে (Bollywood) ফের 'বিগ ফ্যাট ওয়েডিং' (Big Fat Wedding)। চার হাত এক হতে চলেছে সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani)। বিয়ের তোড়জোড় চলছে পুরো দমে। হবু কনে ধরাও পড়লেন ক্যামেরায়।

জয়সলমেরের উদ্দেশে রওনা কিয়ারার

শনিবার মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন বলিউডের তারকা অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে সাদা ওয়েস্টার্ন পোশাক ও সঙ্গে ফুশিয়া পিঙ্ক স্টোল। বিয়ের জন্য পাড়ি দিচ্ছেন জয়সলমেরে (Sidharth Kiara Wedding Venue)।

নিজেদের সম্পর্ক বা বিয়ে, কোনও কিছু নিয়েই কোনওদিন প্রকাশ্যে কিছু বলেননি কিয়ারা বা সিদ্ধার্থ। তবে এদিন প্রাইভেট এয়ারপোর্টে পরিবারের বাকিদের সঙ্গে দেখা গেল তাঁকে। গাড়ি থেকে নেমে অনেকের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেল তাঁকে। পাপারাৎজিদের দিকে হাসি মুখে হাতও নাড়লেন তিনি। তবে সিদ্ধার্থ ছিলেন না সঙ্গে। মরুশহরে একাই উড়ে গেলেন কিয়ারা, সঙ্গে অবশ্যই ছিলেন পরিবারের সদস্যরা। 

সূত্রের খবর, জয়সলমেরের সূর্যগড় প্যালেসে এই তারকা জুটি বিয়ে সারবেন। আমন্ত্রিতের সংখ্যা ১০০ জনের কাছাকাছি। হাজির থাকবেন শাহিদ কপূর, তাঁর স্ত্রী মীরা রাজপুত, কর্ণ জোহর, মণীশ মালহোত্র। ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান। মজার ব্যাপার, ওই প্যালেসে বিয়ের কথা এক পাপারাৎজির ইনস্টাগ্রাম পোস্টে সেখানকার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে করা কমেন্টেই মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগেই সেই বিলাসবহুল হোটেলের ছবিও প্রকাশ্যে এসেছিল।  ইতিমধ্যেই নাকি অতিথি সমাগম শুরু হয়েছে বিলাসবহুল পাঁচতারা হোটেলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

সিদ্ধার্থ ও কিয়ারা কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেননি। কিন্তু 'কফি উইথ কর্ণ'-এর শেষ সিজনে কিয়ারা বলেন যে তিনি ও সিদ্ধার্থ 'ভাল বন্ধুর থেকেও বেশি'। ২০২১ সালে 'শেরশাহ' ছবির শ্যুটিং চলাকালীনই তাঁরা ডেট করতে শুরু করেন বলে শোনা যায়। 

আরও পড়ুন: Shah Rukh Khan: 'পাঠান'-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে কী বলেছিলেন শাহরুখ?

প্রসঙ্গত, এর আগে বলিউডের আরও এক চর্চিত জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তাঁদের বিলাসবহুল বিয়ে সেরেছেন মরুশহরেই। ভারতীয় রীতিতে বিয়ের ক্ষেত্রে রাজস্থানকেই বেছে নিয়েছিলেন নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়াও। এবার সেই দলেই নাম লেখাতে চলেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। সূত্রের খবর, শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের নিরাপত্তা সামাল দেওয়ার দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget