এক্সপ্লোর

বলিউড থেকে পাক অভিনেতাদের বহিষ্কারের দাবি অভিজিতের

মুম্বই: উরি হামলার প্রেক্ষিতে বলিউড থেকে তাড়িয়ে দেওয়া হোক পাক অভিনেতা, অভিনেত্রীদের। টুইটারে দাবি করলেন গায়ক অভিজিৎ। ফাওয়াদ খান ও মীরার মত পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রীদের ছবিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক কর্ণ জোহর ও মহেশ ভট্টের কড়া সমালোচনা করেছেন তিনি। অভিজিতের অভিযোগ, এই পরিচালকরা 'দেশদ্রোহী', পাক শিল্পীদের এঁরা শুধু সুযোগই দিচ্ছেন না, খাইয়ে দাইয়ে পরিপুষ্ট করছেন। তাঁর বক্তব্য, বলিউড সমকামীতে ভরে গেছে। তাই পাঠান বয়ফ্রেন্ডের লোভ সামলাতে না পেরে ফাওয়াদ খানদের নেমন্তন্ন করে আনা হচ্ছে এ দেশে। নাম না করে সুপারস্টার খানদেরও অভিযুক্ত করেছেন তিনি। তাঁর দাবি, 'দেশের শত্রু' হওয়ার জন্য কড়া শাস্তি দেওয়া হোক এঁদের। একইসঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও অভিজিৎ প্রশ্ন করেছেন, এই পাকিস্তানি শিল্পীদের ভিসা দিয়ে এদেশে আসার লাল কার্পেট পেতে দেওয়া হল কোন যুক্তিতে? প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, মণিশঙ্কর আয়ারকেও অভিযুক্ত করেছেন তিনি। এর আগেও বলিউডে পাক গায়ক, গায়িকা ও অভিনেতা, অভিনেত্রীদের সুযোগ পাওয়ার বিরুদ্ধে মুখ খোলেন অভিজিৎ। পাক গায়ক গুলাম আলির কনসার্ট এ দেশে বেশ কিছু শহরে বন্ধ হয়ে যাওয়ায় টুইটারে খুশি চেপে রাখেননি তিনি। একা অভিজিৎ নন, বলিউড জুড়েই পাক অভিনেতা, অভিনেত্রী, গায়ক গায়িকাদের বহিষ্কার করার দাবি উঠেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৪৮ ঘণ্টার ডেডলাইন দিয়েছে পাকিস্তানি শিল্পীদের। জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে দেশ না ছাড়লে তাঁদের বের করে দেওয়া হবে। তাদের সাফ হুমকি, ওই সব চরিত্রাভিনেতাদের তো পেটানো হবেই, তাঁদের যাঁরা কাজ দিয়ে ডেকে আনেন, সেই পরিচালক, প্রযোজকরাও ছাড় পাবেন না।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget