এক্সপ্লোর

Kumar Sanu: অনু মালিকের উপর 'প্রতিশোধ' নিতে এটা কী করলেন কুমার শানু!

সম্প্রতি এক গানের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কুমার শানু। তাঁর উপস্থিতিতে প্রতিযোগীরাও বিশেষ অনুষ্ঠান করেন। প্রত্যেক প্রতিযোগী কুমার শানুর গান গেয়ে পারফর্ম করেন।

মুম্বই: কুমার শানু (Kumar Sanu) মানেই বহু চির সবুজ গান। যে গানের বয়স হয়তো ৩০ বছর হয়ে গিয়েছে। কিন্তু সঙ্গীতপ্রেমী এবং অনুরাগীদের মনে তা আজও একইরকম রঙিন। তা 'আশিকি' ছবির গানই হোক আর 'বাজিগর' ই হোক। আসমুদ্র হিমাচল যেমন সেদিন কুমার শানুর গানে দুলে উঠেছিল, আজও ইউটিউবে সেই সমস্ত গান শোনা হয় বহু বার। এমনই গলার জাদু তাঁর। বলিউডের বাদশা শাহরুখ খানের 'বাজিগর' (Baazigar) ছবি যদি অনুরাগীরা মনে রেখে দেন এখনও, তাহলে ছবির গানও তাঁদের মুখস্থ। একের পর এক হিট গান। ছবিতে যখন গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন কুমার শানু, তখন সেই সমস্ত এভারগ্রিন সুর সৃষ্টি করছেন বলিউডের কিংবদন্তি সঙ্গীত পরিচালক অনু মালিক। কিন্তু, সুরকার অনু মালিকের (Anu Malik) উপর বরাবর নাকি 'প্রতিশোধ' নিতে চেয়েছেন কুমার শানু! কী কারণে?

আরও পড়ুন - Sayantani Ghosh Marriage: বিয়ের পিঁড়িতে সায়ন্তনী ঘোষ, নতুন জীবন শুরু করলেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে

সম্প্রতি এক গানের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কুমার শানু। তাঁর উপস্থিতিতে প্রতিযোগীরাও বিশেষ অনুষ্ঠান করেন। প্রত্যেক প্রতিযোগী কুমার শানুর গান গেয়ে পারফর্ম করেন। সেখানেই এক প্রতিযোগী শাহরুখ খানের 'বাজিগর' ছবির জনপ্রিয় গান 'ইয়ে কালি কালি আঁখে' (Yeh Kaali Kaali Aankhen) গান গেয়ে পারফর্ম করেন। এই গানেরই মধ্যে একটি Rap অংশ রয়েছে। ছবিতে যে অংশটি গেয়েছেন স্বয়ং সঙ্গীত পরিচালক অনু মালিক। রিয়েলিটি শোয়ের মঞ্চে যখন প্রতিযোগী 'ইয়ে কালি কালি আঁখে' গাইছেন, তখন সেই Rap অংশটা স্টেজে গিয়ে ধরেন কুমার শানু। আর স্বাভাবিকভাবেই কুমার শানু গলা মেলাতেই তা অন্য মাত্রা নিল।

শোনা যায় এক সাক্ষাৎকারে কুমার শানু বলেন, 'আমি আসলে অনু মালিকের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। 'ইয়ে কালি কালি আঁখে' গানে Rap অংশটা ও আমাকে গাইতে দেয়নি। আর আমি কত সহজেই ওই অংশটা গেয়ে ফেললাম। কিন্তু সেদিন ও আমাকে ওই অংশটা গাইতে দেয়নি। সেদিনের পর থেকে আমি সবসময় ওই গানের Rap অংশটা গেয়ে প্রতিশোধ নিতে চেয়েছি অনু মালিকের উপর। আর আজ এই গানের মঞ্চে এসে আমার প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হল।'

প্রসঙ্গত, আব্বাস-মস্তানের সুপারহিট ছবি 'বাজিগর'-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল এবং নবাগতা শিল্পা শেট্টি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়া এই ছবি আজও দর্শকের মনে একই প্রভাব বজায় রেখেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget