এক্সপ্লোর

Lopamudra Mitra on Social Media: 'গান বেচে খাই, খারাপ লাগলেও, এটা সত্যি', বিস্ফোরক লোপামুদ্রা

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে ফের একবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী লোপামুদ্র মিত্র। গানের উদার গলার পাশাপাশি, প্রতিবাদের ক্ষেত্রেও সবসময় সরব হন তিনি।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট, সেখানেই নিজের মনের কথা উজাড় করে দিলেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে ফের একবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী লোপামুদ্র মিত্র। গানের উদার গলার পাশাপাশি, প্রতিবাদের ক্ষেত্রেও সবসময় সরব হন তিনি।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট করেন সঙ্গীতশিল্পী। সেখানে তিনি লেখেন, 'আমার কিছু কথা আছে। গান গাই, গান বেচে খাই। শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি। আমাদের দিনযাপনে কোন স্বপ্ন নেই আর। শুধু ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন। আমরা মানুষ, আপনারই মতো।পাখি নই।পাখি নিজে নিজেই গান গায় । পোকামাকড় , দানা খেয়ে , তারপর গান গেয়ে বেড়ায়।আমাদের কিন্তু গান শিখে, চর্চা করে, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। আমাদের খাবার যোগাড়ের জন্যই গান গাইতে হয়।সঙ্গে ১০/১২ টা পরিবার , তারা কেউ যন্ত্র বাজায়, কেউ মাইক বাজায়, কেউ বা আলো করে।কিন্তু তারাও খায়, আপনার মতোই। আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। হ্যাঁ, এটাও সত্যি, ঈশ্বর সকলকে দেন না। কি করব, বলুন?? যা পেয়েছি, তা ঈশ্বরের দান। আজ সোশ্যাল মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই এক খোপে। কেউ ইস্কুলে পড়াই, কেউ চাষ করি, কেউ মুদির দোকান চালাই, কেউ বড় কাছারিতে চাকরি করি, কেউ ছোট কাছারিতে, তার মধ্যেই কেউ ঈশ্বরের একটু বেশি পক্ষপাত দোষে গান গাই আবার কেউ ভিক্ষাও করি।নাম যশ কেনা যায় না। ওটা ঈশ্বরের দোষ। উনি দিয়েছেন, বা দেননি। আপনি ওপরের আলো দেখছেন, যেটা ঈশ্বর প্রদত্ত । আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ । তাই আঘাত করলে দুবার ভাবুন।একটু ভাবুন। আরও অনেক কথা বলার আছে। অনেক কথা। যতো আঘাত পাবো, ততো বলতে পারবো, আমাদের কথা। অতিমানব টাইপ, আমাদের কথা।' (অপরিবর্তিত)

ঘটনার সূত্রপাত একটু পুরনো। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লোপামুদ্রা নিজের বুটিক নিয়ে একটি পোস্ট করেছিলেন। সঙ্গীতশিল্পী হয়ে বুটিক চালানোর জন্য তাঁকে কটাক্ষ করেন নেটিজেনরা। সোশ্য়াল মিডিয়ায় অনেকে তাঁকে 'শাড়ি বিক্রি করেন' বলেও কটাক্ষ করেন। সেই পোস্টের উত্তরই যেন সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন সঙ্গীতশিল্পী।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Sonia Gandhi: 'কথাটি হতবাক করেছিল...', প্রণব মুখোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ? অবশেষে নিজের বইয়ে সবটা জানালেন সনিয়া
'কথাটি হতবাক করেছিল...', প্রণব মুখোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ? অবশেষে নিজের বইয়ে সবটা জানালেন সনিয়া
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Embed widget