এক্সপ্লোর

Sohini Sarkar: ফুলই যখন পোশাক.. সোহিনীর নতুন ফটোশ্যুট দেখে উরফির সঙ্গে তুলনা নেটিজেনদের!

Sohini Sarkar Photoshoot: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী

কলকাতা: পোশাক বলতে শুধুই জুঁই ফুল। বিনুনি ছুঁয়ে সেই ফুল আবৃত করে রয়েছে গোটা শরীরকেই। সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর নতুন ফটোশ্যুট রীতিমতো ভাইরাল। ধেয়ে এল মিশ্র প্রতিক্রিয়া। এমন কী ছিল সেই ফটোশ্যুটে? প্রশংসার পাশাপাশি, সোহিনীকে তুলনা করা হল উরফি জাভেদ (Urfi Javed)-এর সঙ্গে!

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী। টেনে বাঁধা বিনুনী, দু চোখে গাঢ় কাজল। সোহিনীর উর্ধাঙ্গে কোনও পোশাক দেখা যাচ্ছে না, বরং গোটা শরীর ঢাকা রয়েছে সুন্দর জুঁই ফুলে। একটি লাল ঘাগরা পরেছেন সোহিনী। লাল ও সাদার মিশেলে তাঁর এই পোশাক যেমন অভিনব, তেমনই আকর্ষণীয়। সোহিনীর এই ফটোশ্যুটের কমেন্টবক্সে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রশংসাই করেছেন তাঁর। অনেক নেটিজেনরাও তাঁর প্রশংসায় মজেছেন। তবে কেবল প্রশংসা নয়, ধেয়ে এসেছে বিরূপ মন্তব্যও। 

এই ছবিতে সোহিনীকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন এক নেটিজেন? মুম্বইয়ের ইন্টারনেট ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ পরিচিত তাঁর অদ্ভূত সব পোশাকের স্বাদের জন্যই। ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, লোহার জিনিস... উরফি কী কী দিয়ে যে পোশাক বানাননি, তা বলা মুশকিল। প্রায় প্রত্যেকদিনই উরফির বাড়ির সামনে ভিড় জমান পাপারাৎজিরা। কেবলমাত্রা উরফি কী পোশাক পরবেন আজ, সেটা দেখার জন্য। আর জুঁই ফুলের মালা দিয়ে শরীর ঢাকবার জন্য, সোহিনীকে উরফির সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত মন্তব্যের অবশ্য কোনও প্রত্যুত্তর করেননি সোহিনী। আপাতত তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি 'অথৈ' নিয়ে। এই ছবিতে সোহিনী ছাড়াও রয়েছে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), অর্ণ মুখোপাধ্যায় (Anra Mukherjee)। এই ছবির পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন অর্ণ। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

আরও পড়ুন: A R Rahman Exclusive: ফের অস্কারের দৌড়ে সামিল A R Rahman? কেমন হল 'দ্য গোট লাইফ'-এ কাজের অভিজ্ঞতা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget