এক্সপ্লোর

Solanki Roy: আমাদের পেশায় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা সবচেয়ে কঠিন

Entertainment News: মুম্বইতে ঠিকানা বদলের কোনও পরিকল্পনা রয়েছে সোলাঙ্কির? অভিনেত্রী বলছেন, 'কলকাতায় কাজ না পেয়ে আমি যে মুম্বই চলে গিয়েছি বিষয়টা একেবারেই তা নয়'

তোর্ষা ভট্টাচার্য, কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন বারে বারে উঠে এসেছে চর্চায়। প্রথমদিকে তিনি বিব্রত হতেন.. কিন্তু এখন? নিজের সম্পর্ক, কাজ নিয়ে আলোচনা, ধারাবাহিকে কাজ, মুম্বইয়ের জীবনযাপন... সব নিয়েই নিজের মনের কথা বললেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)।

বর্তমানে কলকাতার থেকে মুম্বইতেই বেশি থাকছেন শোলাঙ্কি। অভিনেত্রীর কেমন লাগে শহরটা? শোলাঙ্কি বলছেন, 'কলকাতা মেয়েদের জন্য ভীষণ নিরাপদ। তবে আমার মনে হয় মুম্বই আরোই নিরাপদ। তবে এই দুই শহরের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। দুটো শহরই ভীষণ আন্তরিক। কলকাতা আমার ঘর.. আমার বাবা-মা এখানে থাকেন। এখানে বড় হয়েছি, কাজ করেছি। তবে মুম্বইতে আমি সম্পূর্ণ নতুন। তারপরেও এই শহরটা আমায় ভীষণ আপন করে নিয়েছে। দুটো জায়গাই আমার কাছে সমান প্রিয়।'

তবে কি, মুম্বইতে ঠিকানা বদলের কোনও পরিকল্পনা রয়েছে সোলাঙ্কির? অভিনেত্রী বলছেন, 'কলকাতায় কাজ না পেয়ে আমি যে মুম্বই চলে গিয়েছি বিষয়টা একেবারেই তা নয়। আমি নিজের কাজের পরিধিটা একটু বাড়াতে চাই। তবে কলকাতায় মনের মতো কাজ পেলে অবশ্যই করব। আমি আপাতত ধারাবাহিকে কাজ করার কথা ভাবছি না। দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয় অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটা কমিয়ে দেয়। আমি ওয়েব সিরিজ আর বড়পর্দাতেই কাজ করতে চাইছি এখন।'

বারে বারে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন চর্চায় উঠে এসেছে। নিজে অবশ্য কখনোই এ নিয়ে খোলামেলা আলোচনা করতে নারাজ শোলাঙ্কি। বলছেন, একটা সময়ে খুব বিব্রত হতাম। এখন ভাবা ছেড়ে দিয়েছি। আসলে আমরা পাবলিক ফিগার বলেই মানুষের আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আকর্ষণ, আগ্রহ, কৌতুহল অনেক থাকে। কে কি বলছেন আমরা তো বদলাতে পারব না। তবে এটুকু বুঝি, এই পেশায় ব্যক্তিগত জীবনটাকে চর্চার আড়ালে রাখতে চাওয়া, রাখতে পারাটাই কঠিন। কেউ বোঝেন না, আমাদের জীবনটাও আর পাঁচটা মানুষের মতো। তবে এখন বুঝে গিয়েছি কে কি বলবে সেটা আমার হাতে নেই। সবকিছু এড়িয়ে চলতে শিখে গিয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

আরও পড়ুন: Janhvi Kapoor: শ্যুটিং সামলেও নিয়ম মেনে খাওয়া, সারাদিন কী কী থাকে জাহ্নবী কপূরের প্লেটে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget