এক্সপ্লোর

Sonu Sood: ৪টে হাত ৪টে পা নিয়ে শিশুর জন্ম, ফের 'মসিহা' হয়ে এলেন সোনু সুদ

Sonu Sood helps a child: করোনা পরিস্থিতিতে 'মসিহা' হয়ে উঠেছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাবার এমনকি অর্থ উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছিলেন সোনু

মুম্বই: করোনার প্রকোপ কমতেই কী সমাজসেবা থেকে সরে গিয়েছেন সোনু সুদ? ব্যস্ত হয়ে পড়েছেন ছবি নিয়ে? একেবারেই নয়। বিহারের কোনও এক অচেনা গ্রামের ছোট্ট চাউমুখী ফের একবার মনে করিয়ে দিল, সোনু সুদ (Sonu Sood) আছেন সোনু সুদ-এই।

করোনা পরিস্থিতিতে 'মসিহা' হয়ে উঠেছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাবার এমনকি অর্থ উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছিলেন সোনু। করোনা পরিস্থিতিতে সোনুর এই ঝাঁপিয়ে পড়ার খবর আগুনের মতোই ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে। সাধুবাদ আর ভালোবাসায় সোনুকে ভরিয়ে তুলেছিলেন সমস্ত মানুষ। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্থিমিত হলেও, মানুষের সেবা করা ছাড়েননি তিনি। 

আরও পড়ুন:Sonu Sood: সকালে শ্যুটিং, মধ্যরাত থেকেই মেক আপ শুরু করতে হত সোনু সুদকে!

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে একরত্তি একটি মেয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন সোনু সুদ। ক্যাপশানে লিখেছিলেন, 'আমার আর কুমারীর যাত্রা সফল হল।' একসঙ্গে ৩টি ছবি ছিল সেখানে। প্রথম ছবিতে সোনু সুদের সঙ্গে কুমারী, পরের ছবিতে সে হাসপাতালের বিছানায়। ঠিক কী হয়েছিল কুমারীর? তাঁর জন্ম হয়েছিল ৪ টি হাত ও ৪টি পা নিয়ে। এইভাবে তাঁর বেঁচে থাকা কার্যত অসম্ভব ছিল। পরিত্রাতা হয়েই এগিয়ে আসেন সোনু সুদ।

হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করেন তিনি। শরীর থেকে কেটে বাদ দেওয়া হয় তার হাত আর পা। আপাতত ২টো হাত আর ২টো পা নিয়ে দিব্যি সুস্থ কুমারী। সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ লিখেছেন, 'চারটে হাত আর চারটে পা নিয়ে বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল চাউমুখীর। এখন সে বাড়ি যাওয়ার জন্য তৈরি। সুস্থ হয়ে গিয়েছে চাউমুখী।

সদ্য মুক্তি পেয়েছে সোনু সুদের নতুন ছবি সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithwiraj)। সেই ছবিতে তাঁর মেক আপ করার গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সোনু। রাত ৩টে থেকে শুরু করতে হত মেক আপ। তার ফাঁকেই কখনও চিত্রনাট্যে চোখ বুলিয়ে নেওয়া, কখনও কফিতে চুমুক, কখনও আবার মোবাইলে পছন্দের গান শুনে নেওয়া। ৪ ঘণ্টা মেক আপের পরে শট দেওয়ার জন্য তৈরি হতে পারতেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় সোনু সুদ (Sonu Sood) থেকে পর্দার সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithwiraj) -এর চাঁদ বরদাই (Chand Bardai) হয়ে ওঠার ছোট্ট রিল সোশ্যাল মিডিয়ায় সেয়ার করে নিলেন সোনু সুদ। 

সেরা শিরোনাম

Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget