এক্সপ্লোর

শূন্যে সোনু সুদ! শরীরচর্চার ভিডিও দেখে অবাক নেটিজেনরা

তিনি ফিটনেস ফ্রিক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই আপলোড করেন শরীরচর্চার ভিডিও।

মুম্বই: তিনি ফিটনেস ফ্রিক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই আপলোড করেন শরীরচর্চার ভিডিও। সাধারণ জীবনযাপনের জিনিস ব্যবহার করেও রীতিমতো ফিটনেস গোল দেন তিনি। তিনি বলিউড অভিনেতা সোনু সুদ। যাঁর অন্য পরিচয় এখন হয়ে দাঁড়িয়েছে 'করোনাকালের মসিহা'।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার একাধিক ভিডিও আপলোড করেছিলেন সোনু সুদ। সেখানে কোথাও দেখা যাচ্ছে তিনি জিমে শরীরচর্চা করছেন, আবার কখনও কার্যত নিজেকে শূন্যে ঝুলিয়ে রাখা অভ্যাস করছেন। এমনকি বহুতলের লিফট দিয়ে কেবল দুটি হাতলের ওপর ভর করেও নামতে দেখা গিয়েছে তাঁকে। অনুরাগীরাও আপ্লুত তার এই নতুন সমস্ত পোস্ট দেখে। 

সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আয়কর দফতরের দাবি ছিল, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে। বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে বলে সূত্রের খবর। এই কাজটি  ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

আয়কর দফতর আরও দাবি করে, যে সমস্ত রোজগারের হিসেব সোনু সুদ লুকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে ভুয়ো ঋণ নেওয়ার খাতে দেখানো হত। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরণের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন।

এই বিতর্কের পর  ট্যুইট করে সোনু সুদ জানান, ‘সবসময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলেই সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্‌সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি,অন্তত একজনের প্রাণও যাতে বাঁচাতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’

করোনা অতিমারীর আবহে সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে একজন 'মসিহা' হিসেবে উঠে এসেছেন। সাধারণ মানুষের বিপদে তাঁকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। ভারতবাসীও তাঁকে খালি হাতে ফেরায়নি। দেশের আনাচে কানাচে তাঁর সম্মানে একাধিক প্রয়াস দেখা গেছে সাধারণ মানুষের। এরপর গত সপ্তাহে সোনুর বিভিন্ন দফতরে আয়কর আধিকারিকরা হানা দেয় । চালানো হয় তল্লাশি। এরপর তাঁকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। নিন্দুকরা প্রশ্ন তোলেন তাঁর দান-ধ্যান নিয়ে। তিনি কিন্তু তখনও মুখ খোলেননি। অবশেষে মুখ খুললেন 'পরিযায়ী শ্রমিকদের ভগবান। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget