এক্সপ্লোর

'Ekla Ghor' Trailer: প্রেমের মাসে প্রেমের ছবির ট্রেলার প্রকাশ্যে, আসছে ঋষভ-ঐশ্বর্যের 'একলা ঘর'

'Ekla Ghor': মুক্তি পেল ভালবাসার ছবি 'একলা ঘর'-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র 'নজরুল তীর্থ'-এ।

কলকাতা: প্রেমের মাসেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'একলা ঘর' ছবির ট্রেলার (Ekla Ghor Official Trailer Out)। ভালবাসার ছবির ট্রেলার প্রকাশের জন্য এর থেকে ভাল সময় আর কীই বা হতে পারে। ছবিতে জুটি বাঁধবেন ঋষভ বসু (Rishav Basu) ও ঐশ্বর্য সেন (Aishwarya Sen)।

প্রকাশ্যে 'একলা ঘর' ট্রেলার

প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি 'একলা ঘর'-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র 'নজরুল তীর্থ'-এ। এরপর ছবিটি ২৮ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'মোজোপ্লেক্স'-এ (Mojoplex OTT) দেখা যাবে। 

বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। প্রকাশ্যে এল ওয়েব ছবির অফিসিয়াল ট্রেলার। ছবির নাম 'একলা ঘর'। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিত আদক (Soumojeet Adak) ও তাঁর টিম।

পুরোপুরি প্রেমের গল্পে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভকে। সঙ্গে ঐশ্বর্য সেন। নব্বই দশকের নস্টালজিয়াকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালক সৌম্যজিত আদক বলেন, 'পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক অনুভূতি হচ্ছে ভালবাসা। নিজের ভালবাসার মানুষটিকে সারা জীবন আগলে ধরে রাখার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর কখনও কখনও তাকে না পাওয়ার ব্যথায় স্মৃতি আচ্ছাদনে কাটিয়ে দেয় সারাজীবন। এমনই একটা নিখাদ ভালবাসার গল্প হল 'একলা ঘর'। যার প্রতিটি ছত্রে রয়েছে ভালবাসার এক পবিত্র আবরণ।'

 

ছবিতে অভিনেতা ঋষভ বসুকে দেখা যাবে অম্লানের চরিত্রে। অভিনেত্রী ঐশ্বর্য সেনকে দেখা যাবে সুপ্রিয়ার চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী নিকিতা ধামিজাকে দেখা যাবে লেখিকা অন্তরার চরিত্রে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soumojeet Adak (@soumojeet_adak)

আরও পড়ুন: Sonu Nigam Update: সোনুর কনসার্টে হামলার ঘটনায় আটক বিধায়ক-পুত্র, ক্ষমা চাইলেন বোন

'একলা ঘর' ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন 'হোয়াইট ফেদার্স সংস্থা'র কর্ণধার প্রদীপ বাজাজ। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিঞ্জন বসু, হিয়া রায়, মৌপ্রিয়া গোস্বামী, সমর দাস, রাই দাস প্রমুখ। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনি লিখেছেন সৌমজিত আদক। ছবির সংলাপ ও দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য্য। ছবিতে গান গেয়েছেন সেঁজুতি দাস, দেবাঞ্জলি লিলি, পূর্বিতা ও জিষ্ণু। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget