এক্সপ্লোর

Squid Game: 'স্কুইড গেম'-এর শ্যুটিং চলাকালীন পরপর ন'টা দাঁত পড়ে গিয়েছিল ! কী জানালেন পরিচালক ?

Squid Game Netflix Series: এক সাক্ষাৎকারে সিরিজের পরিচালক জানান, 'সবসময় নতুন নতুন আইডিয়ার কথা ভাবতে হত আমাকে, পর্বগুলি নতুন করে সাজাতে হত। আর সেই কারণে আমার উপর অনেকটাই বেশি চাপ পড়ত।'

কলকাতা: 'স্কুইড গেম' নেটফ্লিক্সের একটি অতি জনপ্রিয় সিরিজ। এই থ্রিলার সিরিজ দেখার অভিজ্ঞতা নিয়ে নানা চর্চা চলেছে। এই সিরিজ অনেকের রাতের ঘুমও কেড়ে নিয়েছে। তবে সিরিজটি (Squid Game) দেখার অভিজ্ঞতার পাশাপাশি ছবি নির্মাণের অভিজ্ঞতাও ছিল অনেক আলাদা, অনেক কষ্টসাধ্য। সম্প্রতি এই সিরিজের পরিচালক হোয়াং ডং হিউক জানিয়েছেন যে এই দক্ষিণ কোরীয় সিরিজের শ্যুটিং চলার সময়ে একটা-দুটো নয়, পরপর নয়টা দাঁত (Netflix Series) পড়ে গিয়েছিল তাঁর। এই সিরিজের প্রথম সিজনের শ্যুটিংয়ের সময়েই ঘটেছিল এই ঘটনা। এই সিরিজের শ্যুটিংয়ের চাপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল তাঁর স্বাস্থ্যকে। মানসিক, শারীরিক এবং আবেগের দিক থেকে বিপর্যস্ত করে দিয়েছিল এই সিরিজের শ্যুটিং, এমনটাই জানিয়েছেন পরিচালক।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজের পরিচালক জানান, 'সবসময় নতুন নতুন আইডিয়ার কথা ভাবতে হত আমাকে, পর্বগুলি নতুন করে সাজাতে হত। আর সেই কারণে আমার উপর অনেকটাই বেশি চাপ পড়ত।' ২০২১ সালে প্রথম মুক্তি পায় এই সার্ভাইভ্যাল থ্রিলার সিরিজ। এই সিরিজ মুক্তি পাওয়ার ২৮ দিনের মধ্যেই নেটফ্লিক্সে ১.৬৫ বিলিয়ন ঘন্টা ওয়াচ টাইমের রেকর্ড গড়ে দেয় এই সিরিজ। মার্কিন মুলুক এবং ব্রিটেন সহ বিশ্বের মোট ৯৪টি দেশে এই সিরিজটি সেরার শিরোপা পায় ওয়াচ টাইমের দিক থেকে।

এই সিরিজে মূলত দেখানো হয়েছে একটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ খেলা যা আদপে শিশুদের খেলার মত করে সাজানো হয়েছে, এখানে প্রতিযোগীরা অংশ নেয় এবং নিজের জীবনের ঝুঁকি নেয়। আর এই খেলার জয়লাভ করলে ৫.৬ বিলিয়ন দক্ষিণ কোরীয় মুদ্রা জেতার সুযোগ পেতেন প্রতিযোগীরা। এই বছর ২৬ ডিসেম্বর আবারও এই সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে।

সাক্ষাৎকারে পরিচালক হোয়াং ডং জানান যে একসময় এই সিরিজের দ্বিতীয় সিজন না বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কারণ এর শ্যুটিংয়ের সময় অত্যধিক মানসিক, শারীরিক চাপ পড়ত তাঁর উপর। কিন্তু অর্থকরী লাভের আশায় আরও একটি সিজন নির্মাণের কাজ শুরু করেন তিনি। এই সিকোয়েলে থাকতে চলেছে নতুন নতুন চরিত্র। জানা গিয়েছে ২০০৯ সালের দক্ষিণ কোরিয়ার আর্থিক মন্দার উপর ভিত্তি করেই এই ছবিটি বানানো হয়েছিল।

পরিচালক জানিয়েছেন এই সিরিজের আরও একটি সিজন অর্থাৎ তৃতীয় সিজন আসতে পারে আগামী দিনে, কারণ তাঁর গল্প বলা পুরোপুরি শেষ হয়নি। আগামী বছর ২০২৫ সালে এই তৃতীয় সিজন মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: Pushpa 2 Trailer: এই দিনে আসছে 'পুষ্পা ২'র ট্রেলার, অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget