এক্সপ্লোর

Srabanti Chatterjee Exclusive: 'বাইরে থেকে দেখলে মনে হয়, অভিনেত্রীদের জীবন খুব সহজ'

Srabanti Chatterjee Exclusive: চারিদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী শ্রাবন্তী। বড়পর্দায় সেই দৃশ্য চোখ জুড়নো হলেও, শ্যুটিং করা কি এতটাই সহজ?

কলকাতা: কাশ্মীরে শ্যুটিং, বরফ, ভূতের ভয়, নতুন জুটি.. সব মিলিয়ে গোটা ছবিটার সফরটাই মনে থাকবে তাঁর। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি ওম সাহানির সঙ্গে তাঁর নতুন ছবি 'ভয় পেও না' (Voy Peo Na)। ভূতে কিন্তু বেশ ভয় পান নায়িকা। তবে নতুন ছবি ভয় নয়, একরাশ ভালো স্মৃতি উপহার দিয়ে গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shrabanti Chatterjee)।

ওমের সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজ, কাশ্মীরের তুষারপাত, কেমন অভিজ্ঞতা হল শ্রাবন্তীর? অভিনেত্রী বলছেন, 'ওমের সঙ্গে একটা ছবিতে আমি এর আগে কাজ করেছি। ছবিটার নাম ছিল 'হুল্লোড়'। তবে সেখানে আমরা জুটি হিসেবে কাজ করিনি। ওম একজন ভীষণ ভালো মানষ আর দারুণ শিল্পী। শুধু অভিনয় নয়, দারুণ ছবি আঁকে ও। ওমের কাছে আবদার করেছি, আমার একটা পোট্রেট এঁকে দিতে।'

আরও পড়ুন: Kartik Aaryan: কলকাতায় কার্তিক আরিয়ান, হাওড়া ব্রিজে ট্যাক্সির মাথায় চড়ে বললেন 'আমি যে তোমার'

চারিদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী শ্রাবন্তী। বড়পর্দায় সেই দৃশ্য চোখ জুড়নো হলেও, শ্যুটিং করা কি এতটাই সহজ? হাসতে হাসতে শ্রাবন্তীর উত্তর, 'অনেকটাই কঠিন। গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে। স্বপ্নের একটা গান আর আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসে। দেখলে মনে হয় অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ.. কিন্তু তা নয়।'

গোটা ছবিতে সবচেয়ে কঠিন কী কাশ্মীরের শ্যুটিংই ছিল? শ্রাবন্তী বললেন, 'কঠিন ব্যাপারটা আপেক্ষিক। তবে এইবার কাশ্মীরে গিয়ে আমি জীবনে প্রথম তুষারপাত দেখলাম। শট দেব কি.. আমি তো বরফের সঙ্গে রিল বানাচ্ছি। এই অভিজ্ঞতাটা কোনোদিন ভুলব না। এখনও চোখ বন্ধ করলেই যেন সামনে ভেসে ওঠে সেই বরফে ঢাকা ভূস্বর্গের ছবি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget