এক্সপ্লোর

Sreemoyee-Kanchan Reception Look: শ্রীময়ীর সাজে বলিউডি ধাঁচ, প্রকাশ্যে কাঞ্চনের রিসেপশনের প্রথম ছবি

Sreemoyee Chottoraj and Kanchan Mallick: শ্রীময়ী কাঞ্চনের রিসেপশনের প্রথম ছবি।

কলকাতা: আজ তাঁদের রিসেপশন। এই দিনটা নিয়েই বিশেষ অনেক পরিকল্পনা ছিল তাঁদের। শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) আর কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)-এর বিয়ের রিসেপশনে কেমন সাজলেন তাঁরা? টলিউড থেকে কারা কারাই বা সামিল হলেন টলিউডের এই যুগলকে নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানাতে? প্রকাশ্যে প্রথম ছবি।

আজ, মধ্য কলকাতার একটি রাজবাড়িতে আসর সাজানো হয়েছিল শ্রীময়ী ও কাঞ্চনের রিসেপশনের। তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছিল আগেই। সামাজিক রীতিনীতি মেনে বিয়েও সারা। আর এবার, টলিউডের কিছু বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ মানুষ ও পরিবারকে নিয়ে রিসেপশনের আয়োজন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। 

আজকের দিনটার সাজের জন্য অনেকদিন থেকেই বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন নববধূ। মূলত তাঁর ইচ্ছাতেই গায়ে হলুদ থেকে শুরু করে সাত পাক, সমস্ত রীতিনীতি পালন করা হয়েছে। রিসেপশনের দিন প্রথমে কথা ছিল, মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে সাজবেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে সময় খুব কম থাকার ফলে শেষমেশ তা সম্ভব হয়নি। নিজের বিয়ের পোশাকের পরিকল্পনা করেছিলেন শ্রীময়ী নিজেই। 

আজ, রিসেপশনের সন্ধেতে শ্রীময়ী পরেছিলেন একটি হালকা ছাইরঙা লেহঙ্গা। তাতে ভরাট কাজ। বলিউডি ছাপ রেখে লাল বা গোলাপির মতো উজ্জ্বল রঙ বাছেননি শ্রীময়ী, বরং পোশাকে ছিল কিছুটা ন্যুড ধাঁচ। মানানসই রূপটানের সঙ্গে হাতে ও গলায় ভরাট গয়না পরেছিলেন শ্রীময়ী। খোলা চুল আর টিকলিতেই সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন কালো পাঞ্জাবি। তার ওপরে নিয়েছিলেন কালো কাশ্মিরী কাজের একটি শাল। 

বিয়ের দিন অবশ্য পোশাকে রঙমিলান্তি ছিল কাঞ্চন ও শ্রীময়ীর। ঘরোয়া বউভাতের সকালেও তাই। তবে রিসেপশনের দিন পোশাকের রঙ মিলিয়ে পরেননি তাঁরা। বর্তমানে বলিউডের নায়িকারা বিয়ের সময় পিচ বা অফ হোয়াইটের মতো ন্যুড শেডের লেহঙ্গা পরতেই পছন্দ করছেন। সেই ধারায় হাঁটলেও, শ্রীময়ীর সাজ ছিল বেশ অন্যরকম। সাধারণত ছাইরঙা লেহঙ্গা বিয়ের কনেকে পরতে দেখা যায় না। সেইদিক থেকে বেশ নজর কেড়েছেন শ্রীময়ী।

আজ, কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের মতো টলিউডের ঘনিষ্ঠ মহলের বেশ কিছু বন্ধুবান্ধব। এছাড়াও ছিলেন পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: Anant-Radhika Pre Wedding: দীর্ঘ প্রেমের পরিণতি, অনন্তকে বরবেশে দেখে আনন্দে চোখে জল রাধিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget