এক্সপ্লোর

Sreenanda Shankar: 'বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে দুঃখিত নই', নতুন জীবনসঙ্গী খুঁজতে চান শ্রীনন্দা শঙ্কর? কীভাবে?

Sreenanda Shankar News: শ্রীনন্দা সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি লন্ডন গিয়েছেন। ক্রিসমাসে সেখানেই সময় কাটাবেন তিনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শ্রীনন্দা শঙ্কর ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন।
  • বিচ্ছেদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া, এবার ঘোষণা করলেন।
  • লন্ডনে ছুটি কাটাতে গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু।
  • নতুন জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ ব্যবহারের ইঙ্গিত।
  • নারীদের নিজের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করলেন শ্রীনন্দা।

কলকাতা: গতকালই সোশ্যাল মিডিয়ায় জীবনের একটি বড় সিদ্ধান্তের কতা জানিয়েছেন তনুশ্রী শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar)। ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি। ২০০৯ সালে দীর্ঘদিনের প্রেমিক গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রীনন্দা। বিয়ের পাশাপাশি তিনি নৃত্য ও অভিনয় এই ২ ক্ষেত্রেই নিজের মতো করে কাজ করে গিয়েছেন। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। এর আগে গুঞ্জন চলছিলই যে, শ্রীনন্দার দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্রীনন্দা নিজেই জানান, তিনি ১৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন। 

এরপরে নাকি প্রচুর ফোন, বিভিন্ন মেসেজ, পাশে থাকার বার্তা পেয়েছেন শ্রীনন্দা। এই পোস্টটি করার পরেই শ্রীনন্দা সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি লন্ডন গিয়েছেন। ক্রিসমাসে সেখানেই সময় কাটাবেন তিনি। এর পরে আজ সোশ্যাল মিডিয়ায় একটি মিনিট ২-এর ভিডিও পোস্ট করেন শ্রীনন্দা। সেখানে তিনি বেশ কিছু বিষয় স্পষ্ট করে দেন। প্রথমেই তিনি জানিয়েছেন, তিনি নিজে মুখে বিচ্ছেদের কথা সবেমাত্র গতকাল জানালেও, বিষয়টি মোটেই সদ্য ঘটেননি। অনেকদিন আগেই আলাদা হয়ে গিয়েছেন তিনি আর গেভ। তবে তাঁরা বিষয়টা কীভাবে সর্বসমক্ষে আনবেন, সেটা ঠিক করতে পারছিলেন না। সেই কারণেই তাঁরা কিছুটা সময় নিয়েছিলেন। যাঁরা শ্রীনন্দাকে পাশে থাকার বার্তা দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রীনন্দা বলেন, তিনি মোটেই বিষয়টা নিয়ে দুঃখিত নন। তিনি খুশি আছেন। আর গেভ আরও খুশি আছেন।

এখানেই শেষ নয়, শ্রীনন্দা জানান, তিনি ইউকে এসেছেন তাঁর ছোটবেলার এক বন্ধুর বাড়িতে ঘুরতে। শ্রীনন্দা বার্তা দেন, যে সমস্ত মহিলারা বা পুরুষেরা নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, তাঁদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমনটা তিনি নিয়েছেন। তবে পাশাপাশি শ্রীনন্দা এ ও বলেছেন যে প্রত্যেকটা জিনিসেরই ভাল খারাপ রয়েছে। তিনি কাউকে প্রভাবিত করতে চান না। তবে শ্রীনন্দা যে তাঁর সিদ্ধান্ত নিয়ে মোটেই দুঃখিত নন, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তবে এ নিয়ে খুব বেশি কথা বলতে চান না তিনি। সেই কারণেই সংবাদ মাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন।

ভিডিওর শেষে একটি মজার বার্তা দিয়েছেন শ্রীনন্দা। তিনি বলেছেন, তিনি যে সময়ে বিয়ে করেছিলেন, সেই সময়ে ডেটিং অ্যাপ ছিল না। তবে এবার তিনি নতুন করে জীবনসঙ্গী খুঁজতে চান এই বাম্বল, টিন্ডার-এই। আজকালকার প্রজন্মের মতোই। যে তরুণ অনুরাগীরা তাঁকে ফলো করেন.. তাঁদের দিকে শ্রীনন্দা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে তাঁরা কি নায়িকাকে সাহায্য করবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget