এক্সপ্লোর

Sridevi : বাথটবের জলে ডুবে গিয়ে 'দুর্ঘটনা'? আজও রহস্যে মোড়া শ্রীদেবীর মৃত্যু

শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনার প্রসঙ্গই উঠে আসে। কিন্তু ভক্তদের মনে তা আজও প্রশ্ন চিহ্ন। কীভাবে হঠাৎ মৃত্যু হল অভিনেত্রীর?

মুম্বই: শ্রীদেবীকে বলা হয় বলিউডের 'প্রথম মহিলা সুপারস্টার' বলা হয়। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বহু ক্ষেত্রেই বহু বড় বড় ছবির অফার নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন শ্রীদেবী। এই ছেড়ে দেওয়া ছবির মধ্যে স্টিভেন স্পিলবার্গের 'জুরাসিক পার্ক' থেকে প্রভাস অভিনীত 'বাহুবলী' নাম উল্লেখযোগ্য। দুই মেয়ে জাহ্নবী ও খুশি এবং স্বামী বনি কপূরকে নিয়ে সংসার করার মাঝে আচমকাই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন অভিনেত্রী। শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনার প্রসঙ্গই উঠে আসে। কিন্তু ভক্তদের মনে তা আজও প্রশ্ন চিহ্ন। কীভাবে হঠাৎ মৃত্যু হল অভিনেত্রীর?

জানা যায়, ২০১৮-র ২০ ফেব্রুয়ারি ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। অভিনেত্রী ঠিক করেছিলেন সেখানে আরও কয়েকটা দিন কাটাবেন এবং সামনেই বড় মেয়ে জাহ্নবীর জন্মদিন, তাঁর জন্য কেনাকাটাও করবেন। যদিও বিশেষ কাজের জন্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বনি কপূর। তিনি একটি বৈঠকের জন্য লখনউ গিয়েছিলেন। কিন্তু স্ত্রীকে চমকে দিতে ২৪ তারিখ ফিরে আসেন বনি।

একটি সাক্ষাৎকারে বনি কপূর জানিয়েছিলেন যে, দুবাইয়ে ফিরে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে গল্প করেন শ্রীদেবী। এরপর তাঁরা রাতে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করেন। ডিনারে যাওয়ার আগে শ্রীদেবী স্নান করতে যান। দেরি হতে থাকায় ১৫ থেকে ২০ মিনিট পর বনি কপূর শ্রীদেবীকে ডাকেন। কিন্তু তাঁর কোনও সাড়া পাওয়া যায় না। এরপর  আরও কয়েকবার ডেকেও সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে শ্রীদেবীকে বাথটবে পান বনি। চিকিৎসকরা শ্রীদেবীর মৃত বলে ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা সঞ্জয় কপূর জানিয়েছিলেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও পরবর্তীকালে অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে তদন্তও হয়। এবং দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget