এক্সপ্লোর

Dev On Khadaan: ছবির প্রথম ঝলক মুক্তির আগের রাতেই দরাজ সার্টিফিকেট পেলেন দেব! কার থেকে?

Srijit Mukherjee on Khadaan: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, কথা বলছেন সৃজিত মুখোপাধ্যায়

কলকাতা: টিজার মুক্তির আগেই দরাজ সার্টিফিকেট। বর্তমানে কলকাতার পরিস্থিতিকে মাথায় রেখে ছবির টিজার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। অবশেষে মুক্তি পাচ্ছে 'খাদান' (Khadaan)-এর প্রথম ঝলক। আগামীকাল মুক্তি পাওয়ার কথা এই ছবির প্রথম ঝলকের, আর তার আগেই, টিজার দেখে দেবের ছবিকে দরাজ সার্টিফিকেট দিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, কথা বলছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বলছেন, 'আমি খাদানের মতো কমার্শিয়াল ছবির টিজার-ট্রেলার বাংলায় তো দেখিনি। আমার মনে হয়, যদি বাংলা কমার্শিয়াল ছবিকে ফেরত আনতে হয়, তাহলে এই ধরণের ছবিই হওয়া উচিত। আমার তো দুর্দান্ত লাগল।' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে দেব অনুরাগীদের আর মাত্র কয়েকটা ঘণ্টা অপেক্ষা করতে বলেছেন। 

বর্তমানে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা কলকাতা থেকে শুরু করে শহরতলি। দেশে এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে সেই আঁচ। আর সেই পরিস্থিতিকে মাথায় রেখেই, টিজার মুক্তির দিন ঘোষণা করেও তা পিছিয়ে দিয়েছিলেন দেব। তবে আগামীকাল তিনি টিজার মুক্তির দিন ঘোষণা করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, পুজোয় মুক্তি পাওয়ার কথা সুরিন্দর ফিল্মসের এই ছবির। 

প্রসঙ্গত, সদ্য বিদেশে ঘুরতে গিয়েছিলেন দেব। সঙ্গী ছিলেন বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। সেখান থেকেই খাদানের টিজার মুক্তির দিন ঘোষণা করেছিলেন দেব। তবে মরুরাজ্য থেকে ছবি শেয়ার করতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা। আরজি কর কাণ্ডে যখন জ্বলছে রাজ্য, তখন জিমে দেবের শরীরচর্চার ছবি মনে ধরেনি কারোরই। সোশ্যাল মিডিয়ায় তাই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল দেবকে। সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে না ফেললেও নতুন করে আর কোনও ছবি আপলোড করেননি দেব। তবে আগামীকাল আসছে খাদান -এর টিজার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Kareena Kapoor Khan: 'তৃতীয় সন্তান'-এর জন্য আইনি জটে করিনা কপূর! কী জানাচ্ছেন অভিনেত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget