এক্সপ্লোর

Srijit-Prosenjit: বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর উদ্দেশে বিশেষ পোস্ট প্রসেনজিতের, কে তিনি?

Friendship Day: সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং চলছে কলকাতা জুড়ে। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল

কলকাতা: আজ বন্ধুত্বের দিন। পুরনো থেকে নতুন.. সব বন্ধুরাই তো গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতেও নিজের এক বন্ধুর কথা লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কে সেই বন্ধু? আর কেউ নয়.. তিনি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিলেন ২০১০ ও ২০২৩ সালের দুটি ছবি। একটি অটোগ্রাফ (Autograph) ছবির শ্যুটিংয়ের, অন্যটি আগামী ছবি 'দশম অবতার' (Doshom Avtaar)-এর। 

সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং চলছে কলকাতা জুড়ে। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)।

এখনও সেই সংলাপ অনেকেই বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে। তিনি নাকি 'ইন্ডাস্ট্রি'। এই সংলাপ জনপ্রিয় হয়েছিল এই 'অটোগ্রাফ' ছবির হাত ধরেই। সেই ছবির জনপ্রিয়তা এখনও সমানভাবে রয়েছে। আর এবার, 'দশম অবতার'-এ একেবারে নতুনভাবে দেখা যাবে প্রসেনজিৎকে। 

'২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। '২২ শ্রাবণ'-এর শেষে প্রবীর রায়চৌধুরীর আত্মহত্যার দৃশ্য দেখানো হয়েছিল। ফলে নতুন ছবি সিক্যুয়াল হলে সেখানে প্রবীর রায়চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। 'দশম অবতার' '২২ শ্রাবণ'-এর প্রিক্যুয়াল অর্থাৎ আগের ঘটনা। এই ছবিতে তুলে ধরা হবে প্রবীর রায়চৌধুরীর পূর্ব জীবনের গল্প। আর তার সঙ্গে যোগ দেবেন বিজয় পোদ্দাররূপী অনির্বাণ। 

ছবির ঘোষণার সময় বসুবাটিতে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেছিলেন, 'এই জায়গাটা আসলে আমার ভীষণ অদ্ভূত লাগে। ঠিক এখানটা দাঁড়িয়েই তো নিজেকে মেরে ফেলেছিলাম মাথায় গুলি করে। আবার সেই গল্পকেই ফিরিয়ে আনছে সৃজিত। আর প্রবীর চরিত্রটার জন্ম সৃজিতের লেখা থেকে কিন্তু সেটা আমার কাছে, প্রত্যেক বাঙালির মনে রয়ে গিয়েছে। ভাল লাগছে এবার প্রবীরের সঙ্গে পোদ্দারও রয়েছে। জমিয়ে একেবারে.. (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ্যাত দাঁতে দাঁত চেপে কথা বলার স্টাইলে বললেন এই দুটো শব্দ)। যীশু, জয়া সবাইকে নিয়ে গোটা ছবির একটা দারুণ কাস্ট। আমরা খুব ভাল করে কাজটা করব আশা করি। আজ প্রথমদিন। আর এই বসুবাটিতে আসলেই যে আমার হাঁটাচলা, কথা বলা বদলে যায়। এই ছবির গানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্রাইম থ্রিলার হোক, মার্ডার মিস্ট্রি বা ছোটদের ছবি, সৃজিত গানকে একটা দারুণ জায়গায় নিয়ে যায় সবসময়। আশা করি আগের ছবির থেকেও এই ছবির গান ভাল হবে।'

পুজোয় মুক্তি পাবে সৃজিত-প্রসেনজিৎ দুটির এই ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন: Friendship Day: ব্যোমকেশ আর সত্যবতীর খুনসুটির বন্ধুত্ব, দেব-রুক্মিণীর মিষ্টি ছবিতে মুগ্ধ অনুরাগীরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget