এক্সপ্লোর

OTT Release: সপ্তাহান্তে ওটিটিতে এল ৩ বড় বলিউড প্রজেক্ট, কোনটা দিয়ে শুরু হবে binge watch?

OTT Movie Release: প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহে অর্থাৎ আজ, ৭ জুলাই, মুক্তি পেয়েছে তিনটি বড় প্রজেক্ট। কী কী সেগুলো? কোথায় দেখতে পাওয়া যাবে? সমস্ত তথ্য রইল এখানে।

নয়াদিল্লি: যাঁরা সিনেমা দেখতে ভালবাসেন, অনেকেই সময়ের অভাবে বা স্রেফ পছন্দ করেই এখন মজেন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। একাধিক প্ল্যাটফর্ম, প্রায় প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু নতুন কন্টেন্ট। যে কোনও সিনেপ্রেমীর জন্য লোভনীয় ব্যাপার। প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহে অর্থাৎ আজ, ৭ জুলাই, মুক্তি পেয়েছে তিনটি বড় প্রজেক্ট। কী কী সেগুলো? কোথায় দেখতে পাওয়া যাবে? সমস্ত তথ্য রইল এখানে। উইকেন্ডে 'বিঞ্জ ওয়াচ' (Binge Watch) শুরু করবেন কোনটা দিয়ে, ঠিক করে নিন।

'আইবি ৭১' (IB 71)

ডিজনি প্লাস হটস্টারে ৭ জুলাই মুক্তি পেয়েছে 'আইবি ৭১'। মুখ্য ভূমিকায় বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) অভিনয় করেছেন। তাছাড়া দেখা যাবে অনুপম খের, বিশাল জেঠওয়াকে। সঙ্কল্প রেড্ডি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আগেই। এর ডিজিট্যাল মুক্তির স্বত্ব কেনে ডিজনি প্লাস হটস্টার। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর এক এজেন্টের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ভারতে ঘটতে চলা এক সন্ত্রাস হামলা রোখার কাজে সে ব্রতী। 

'ব্লাইন্ড' (Blind)

সোম মাখিজা পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার ছবি 'ব্লাইন্ড' আসলে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার একই নামের ছবির রিমেক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিনায়ক পাঠক, সোনম কপূর আহুজা (Sonam Kapoor Ahuja) ও পূরব কোহলি। এক প্রাক্তন পুলিশ অফিসার, জিয়া, বোমাবাজির ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সে অন্ধ হওয়া সত্ত্বেও বোমাবাজির পিছনে দুষ্কৃতীকে ধরতে বদ্ধপরিকর সে। তদন্ত করে সে জানতে পারে যে ওই দুষ্কৃতীর দল আরও এক নাশকতার ছক কষছে। ধীরে ধীরে সে এও বুঝতে পারে যে দৃষ্টিশক্তি না থাকলেও বাকি ইন্দ্রিয় দিয়ে সে 'দেখতে' পাচ্ছে। জিয়ার ভূমিকায় সোনমকে দেখা যাবে। এই সিনেমা ৭ জুলাই থেকে দেখা যাচ্ছে 'জিও সিনেমা'য়। 

আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

'তরলা' (Tarla)

পদ্মশ্রী প্রাপক, প্রখ্যাত শেফ তরলা দালালের জীবন কাহিনি থেকে তৈরি এই ছবি। নাম 'তরলা'। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন হুমা কুরেশি (Huma Qureshi)। কুকিং শোয়ের সঞ্চালিকা, ফুড কলামনিস্ট, রান্নার বইয়ের লেখিকা হিসেবে তরলা দালালের সফর তুলে ধরা হয়েছে এই ছবিতে। সাধারণ জীবন থেকে বেরিয়ে বড় কিছু করে দেখানোর ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার সফরও দেখানো হয়েছে ছবিতে। 'তরলা'ও ৭ জুলাই থেকে দেখা যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget