এক্সপ্লোর

Subhrajit Mitra: অ্যাকশন বাদ দিয়ে এবার প্রেমের গল্পে শুভ্রজিৎ মিত্র, আশ্রয় রবীন্দ্রনাথের উপন্যাস

Director Subhrajit Mitra: সোশ্যাল মিডিয়ায় একটি বইয়ের ছবি পোস্ট করেছেন শুভ্রজিৎ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরিচালক শুভ্রজিৎ মিত্র ফের সাহিত্যনির্ভর ছবি নিয়ে আসছেন।
  • এবার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমা।
  • এটি পরিচালকের প্রথম প্রযোজিত এবং ঐতিহাসিক প্রেমের গল্প।
  • সঙ্গীতের জন্য বিদেশে রেকর্ডিং, চূড়ান্ত প্রস্তুতি চলছে।

কলকাতা: পুজোর সময় তাঁর পরিচালনায় 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani) সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। একদিকে যেমন এই সিনেমায় ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্যের হাতছানি, তেমনই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shabanti Chatterjee)-র মতো দক্ষ অভিনেতা অভিনেত্রীদের অভিনয়। পরিচালনা থেকে শুরু করে সিনেমা প্রবাহ, অভিনয়.. সবই জয় করে নিয়েছিল দর্শকদের মন। বক্সঅফিসেও ছাপ ফেলেছিল এই সিনেমা। আর এবার, ফের সাহিত্যনির্ভর গল্প নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ইঙ্গিতই দিয়েছেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় একটি চিত্রনাট্যের ছবি পোস্ট করেছেন শুভ্রজিৎ। পাশাপাশি জানিয়েছেন, এবার তাঁর সিনেমা হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর। এর আগে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকেরই উপন্যাস নির্ভর ছবি তৈরি করেছেন শুভ্রজিৎ। সেই কারণে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে ছবি করতে চান পরিচালক। জানা যাচ্ছে, ১৯২০ থেকে ১৯৩০-এর ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই গল্পটা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সের উপন্যাস এটি। উল্লেখ্য, এই ছবিটিই হতে চলেছে শুভ্রজিৎ মিত্রের প্রথম প্রযোজিত সিনেমা। 

জানা যাচ্ছে, ছবিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা একটি প্রেমের গল্প। সদ্যই একটি ঐতিহাসিক ছবি পরিচালনা করেছেন শুভ্রজিৎ, সেই ছবিতে যথেষ্ট অ্যাকশন সিক্যুয়েন্স ছিল। আগামীতে শুভ্রজিতের পরিচালনা করার কথা আগেরটি ঐতিহাসিক ছবি 'রায়বাঘিনী ভবশঙ্করী'। সেই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তবে, পর পর ২টো অ্যাকশনধর্মী ঐতিহাসিক ছবি পরিচালনা করতে চান না পরিচালক। তাই বিরতি নিয়ে প্রেমের ছবি, তবে সেই সিনেমাতেও রয়েছে ইতিহাসের ছোঁয়া। 

শুভ্রজিৎ ইঙ্গিত দিয়েছেন, এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে সিনেমার মিউজিক বা আবহসঙ্গীত। মিউজিকের কিছু অংশ রেকর্ড হওয়ার কথা বিদেশে। বিভিন্ন নামকরা সঙ্গীতশিল্পীরা মিলে তৈরি করবেন এই সিনেমার আবহসঙ্গীত। তাঁদের সঙ্গে ইতিমধ্যেই নাকি প্রাথমিক কথা বলেছেন পরিচালক। তবে এখনও পর্যন্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যায়নি। সেটা চূড়ান্ত করতে আরও কিছুটা সময় চান পরিচালক। আপাতত ছবির প্রিপ্রোডাকশনের কাজ চলছে।

শুভ্রজিৎ জানিয়েছেন, তিনি কোনও উপন্যাসই হুবহু অনুসরণ করেন না। এই ক্ষেত্রেও তাই। শুভ্রজিৎ নিজের ছবিতে তুলে ধরবেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো ঐতিহাসিক সব চরিত্রদের।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget