এক্সপ্লোর

Gadar 2: দীর্ঘ মনোমালিন্য়ের অবসান, সানি দেওলকে ফোন করে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের

Sunny Deol Shahrukh Khan: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'।

কলকাতা: ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chawla) ও সানি দেওয়ল (Sunny Deol) অভিনীত ছবি 'ডর'। বক্সঅফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হয়। তবে তারপর থেকে  শাহরুখ ও সানি দেওয়লকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। বলিউউসূত্রের খবর, এই ডুয়োর মধ্য়ে দীর্ঘদিন ধরে ঠাণ্ডা লড়াই চলছিল। তবে শেষপর্যন্ত শোনাযাচ্ছে এই দ্বন্দ্বের অবসান হয়েছে। কারণ 'গদর ২'-র অভূতপূর্ব সাফল্য়র পর কিং খান নিজে সানি দেওয়লকে ফোন করেন ও শুভেচ্ছা জানান।

একটি সাক্ষাৎকারে সানি বলেছেন, 'শাহরুখ ছবিটি দেখার আগেই আমাকে ফোন করে শুভকামনা জানিয়েছিলেন। ও বলেছিল এই ছবির জন্য় তুমিই যথাযথ। আমি গৌরি ও আরিয়ানের সঙ্গে ছবিটি দেখব। তারপরই সম্ভবত ছবি নিয়ে ট্য়ুইট করেন শাহরুখ।'

আরও পড়ুন...

ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস

সানি আরও বলেন, 'শাহরুখ তাঁকে বলেন, অতীতে আমাদের মধ্য়ে যাই সমস্য়া থাকুক না কেন, সেগুলো মিটিয়ে আমাদের এগিয়ে চলা উচিত।'

উল্লেখ্য়, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। ইতিমধ্য়েই হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে 'গদর ২'। পিছনে ফেলেছে আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'

অ্যানালিস্টদের মতে এখন প্রেক্ষাগৃহ ও ইন্ডাস্ট্রির জন্য সব মিলিয়েই খুব ভাল সময়। একদিকে যেমন সানি দেওলের 'গদর ২' চলছে, সেই সঙ্গে চলছে অক্ষয় কুমারের 'ওএমজি ২', রজনীকান্তের 'জেলার' ও চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর'। উল্লেখ্য প্রত্যেকটি ছবিই বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget