এক্সপ্লোর

সুশান্তের মৃত্যুর প্রকৃত বিচার হোক,কিন্তু বিহার-মহারাষ্ট্র লড়াই অর্থহীন, মত এই অভিনেত্রীর

সুশান্তের মৃত্যুর তদন্তে গতকাল সিবিআই তদন্তের সুপারিশ করেছে নীতীশ কুমার সরকার। তদন্ত নিয়ে বিহার পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রীও। সেই আবহে সুশান্ত মৃত্যুর প্রকৃত বিচার চেয়ে টুইটে সরব রেণুকা।

মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর প্রকৃত বিচার হোক। কিন্তু তা নিয়ে যেন রাজনীতি না হয়।বন্ধ হোক মুম্বই ও বিহার পুলিশের দড়ি টানাটানি। একের পর এক টু্ইটে নিজের এহেন অভিমত জানিয়েছেন অভিনেত্রী রেণুকা সাহানি। সেইসঙ্গে মুম্বই পুলিশের সমালোচনা করায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা ফডণবীসকেও বিঁধেছেন তিনি। সুশান্তের মৃত্যুর তদন্তে গতকাল সিবিআই তদন্তের সুপারিশ করেছে নীতীশ কুমার সরকার। তদন্ত নিয়ে বিহার পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রীও। সেই আবহে সুশান্ত মৃত্যুর প্রকৃত বিচার চেয়ে টুইটে সরব রেণুকা। তাঁর টুইট, ‘‘সুশান্তের মৃত্যু যদি খুন হয়, তা হলে খুনিদের অবিলম্বে ধরতে হবে। এর পিছনে যদি ষড়যন্ত্র থাকে, তা হলে বিচার করতে হবে।পুলিশকে চাপমুক্ত হয়ে কাজ করতে হবে। কিন্তু মু্ম্বই ও বিহার পুলিশের এই চাপানউতোর একেবারেই কাম্য নয়।’’ সুশান্তের মৃত্যু নিয়ে শুধু দুই রাজ্যের পুলিশের চাপানউতোর নয়, মহারাষ্ট্রের ঘরোয়া রাজনীতিতেও টানাপড়েন শুরু হয়েছে। গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অমরুতা সরব হয়েছিলেন মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে। এদিন টুইটে রেণুকা নিশানা করেছেন তাঁকেও। অভিনেত্রী বলেন, ‘‘সুশান্তের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। মুম্বই ও তার মানুষের বদনাম করতে একে ব্যবহার করবেন না। সম্ভব হলে আপনার সমস্ত ক্ষমতা দিয়ে মু্ম্বই পুলিশকে তদন্তে সহায়তা করুন।’’ অমরুতা গতকাল অভিযোগ করেছিলেন মুম্বই আর বসবাসের নিরাপদ নয়। মুম্বই পুলিশ মানবিকতা হারিয়েছে বলেও টুইট করেন অমরুতা। মুম্বই পুলিশের পাশে দাঁড়িয়ে রেণুকা বলেন, ‘‘মু্ম্বই লক্ষ লক্ষ মানুষকে খাদ্য-বাসস্থান দিয়েছে। বহু মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্খা পূরণ করে এই শহর। কোভিড অতিমারিতেও মু্ম্বই পুলিশ অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে।’’ মুম্বই পুলিশ ও শহর নিয়ে অমরুতার এ ধরনের মন্তব্য যে একেবারেই ঠিক নয়, তাই বোঝাতে চেয়েছেন রেণুকা। রাজনীতির জগতের মানুষ না হয়েও রাজনীতিকদের মতো অমরুতাকে আক্রমণ করেছেন রেণুকা। তুলে ধরেছেন দেবেন্দ্র আমলে এলফিনস্টোন ব্রিজ ভেঙে পড়ার ঘটনা। তখন বহু মানুষের মৃত্যু হলেও অমরুতা মু্ম্বইকে নিরাপদ মনে হচ্ছে না বা হৃদয়হীন বলে মন্তব্য করেননি। সুশান্তের মৃত্যুর পরে বারবার নাম উঠেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যের। রেণুকার টুইট-প্রশ্ন, ‘‘গোটা দেশ প্রকৃত ঘটনা জানতে চায়। ‘নেপোকিড’ খুন করেছে। তার পরে এল বলিউড গ্যাং-এর নাম। তার পরে উঠল মানসিক অবস্থার কথা, সুশান্তের পরিবার দোষী সাব্যস্ত করছে রিয়া ও তাঁর বাবা-মাকে। এ বার উঠেছে আদিত্য ঠাকরের নাম। এই ধরনের কলঙ্কলেপন কি আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যাবে?’’

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget