এক্সপ্লোর

SSR Death Case: সুশান্ত মৃত্যু মামলায় ৫ দিনের এনসিবি হেফাজত ধৃত সিদ্ধার্থের

সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তে এর আগে বহুবার মুম্বই পুলিশ এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সিদ্ধার্থ পিঠানিকে।

মুম্বই: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে মাদক মামলায় হারদরাবাদ থেকে আজই গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই শাখা। ২৬ মে মুম্বই এনসিবির আধিকারিকরা হায়দরাবাদ থেকে সিদ্ধার্থকে গ্রেফতার করে আদালতে পেশ করেন। 

হায়দরাবাদ আদালতের অনুমতিতে মুম্বই এনে শুক্রবার তাঁকে ফের আদালতে পেশ করে এনসিবি। আদালত ধৃতকে ১ জুন পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ২০২০-র ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের সময় যে চারজন ফ্ল্যাটে ছিলেন, সিদ্ধার্থ তাঁদের একজন। 

সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তে এর আগে বহুবার মুম্বই পুলিশ এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সিদ্ধার্থ পিঠানিকে। সুশান্তের মৃত্যু রহস্যের সঙ্গে মাদক-যোগের তদন্তে মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এর আগে সিদ্ধার্থকে নোটিস পাঠানো হলেও তিনি উত্তর দেননি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে দাবি মুম্বই এনসিবির। 

Siddharth Pathani sent to 5-day NCB custody. He was arrested from Hyderabad in the drugs case linked to Bollywood actor Sushant Singh Rajput's death: Narcotics Control Bureau (NCB)

— ANI (@ANI) May 28, 2021

">

উল্লেখ্য, গত সপ্তাহে এনগেজমেন্ট হয় সিদ্ধার্থের৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র নজের সুশান্তের যেই ঘনিষ্ঠরা ছিলেন তাঁর মধ্যে সিদ্ধার্থ পিঠানি অন্যতম। সুশান্তের সঙ্গে মুম্বইয়ে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। তিনিই প্রথম সুশান্তের ঝুলন্ত দেহ দেখতে পান এবং পুলিশ এবং হাসপাতালে খবর দেন।

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর বান্ধবী রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় শতাধিকবার কথা হয়েছে তাঁর। বন্ধুর মৃত্যুর পর তাঁকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ। তদন্তেও সহযোগিতা করেননি বলে অভিযোগ। 

উল্লেখ্য, গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুশান্তের মৃত্যু তদন্তে নামলে সামনে উঠে আসে মাদকযোগের সূত্র। তদন্তে ২০০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। ড্রাগ মামলায় দীপিকা পাড়ুকোন, রকুলপ্রীত সিং, সারা আলি খানের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর।

 

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget