এক্সপ্লোর

Sushant Singh Rajput : তারকার স্মৃতি-বিজড়িত, খালিই পড়েছিল ২.৫ বছর ; সুশান্তের ফ্ল্যাটে কবে ঢুকছে ভাড়াটিয়া ?

Actor's Flat to get Tenant : ২০২০ সালে মৃত্যু হয় অভিনেতার। তার পর থেকেই ওই ফ্ল্যাটে কেউ বসবাস করতে আসেননি

মুম্বই : দীর্ঘদিন তালাবন্ধ। না কেউ কিনতে, না কেউ ভাড়া নিতে এগিয়ে আসছিলেন। সবকিছু ঠিক থাকলে আড়াই বছরের বেশি সময়ের সেই 'খরা' এবার কাটতে চলেছে। বান্দ্রায় সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, শীঘ্রই সেখানে উঠতে চলেছেন কোনও ভাড়াটিয়া (Tenant)।

২০২০ সালে মৃত্যু হয় অভিনেতার (Actor's Death)। তার পর থেকেই ওই ফ্ল্যাটে কেউ বসবাস করতে আসেননি। স্বাভাবিকভাবেই বন্ধ পড়ে ফ্ল্যাট। কিন্তু, এবার প্রতি মাসে ৫ লক্ষ টাকা ভাড়া গুণে সেখানে থাকতে পারেন ভাড়াটিয়া। 

মুম্বইয়ের অভিজাত এলাকা পশ্চিম বান্দ্রার কার্টার রোডে রয়েছে ফ্ল্যাটটি। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের খবর, ফ্ল্যাটটির মালিক বিদেশে থাকেন। প্রায় আড়াই বছর সেটি ফাঁকা পড়ে থাকায় এনিয়ে তাঁকে অনেকেই প্রশ্ন করছিলেন। কিন্তু,সম্প্রতি এই ফ্ল্যাট নিয়ে আগ্রহ প্রকাশ করেন জনৈক ব্যক্তি। চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে উভয়পক্ষের মধ্যে। খুব শীঘ্রই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

গত বছর ফ্ল্যাটের এক দালাল বলেন, কোনও অজ্ঞাত কারণে কেউ ফ্ল্যাটে আসতে চাইছেন না। কিন্তু, ধীরে ধীরে এবার সব স্বাভাবিক হতে চলেছে। কারণ, অভিনেতার মৃত্যুর পর কাটতে চলেছে অনেকটা সময়। তাই মানুষের মধ্যেও এনিয়ে থাকা নানা চিন্তাভাবনা ধীরে ধীরে ফিকে হতে চলেছে। 

৩৬ মাসের জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। ২০২২-এর ডিসেম্বর মাস পর্যন্ত সেখানে তাঁর বসবাস করার কথা ছিল। ওই ফ্ল্যাটে রিয়া চক্রবর্তী, সিদ্ধার্থ পিঠানী ও হাউস-হেল্প নীরজ ও কেশবকে নিয়ে থাকতেন তিনি। ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাট থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সম্প্রতি অভিনেতার মৃত্যুর খবর নিয়ে ফের আলোচনা শুরু হয়। কারণ, কুপার হাসপাতালের এক মর্গকর্মী রূপকুমার  শাহ দাবি করেন, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মোটেই আত্মহত্যা করেননি। বরং, তিনি খুন হয়েছেন। অভিনেতার মৃতদেহ দেখে তাঁর তেমনই মনে হয়েছিল। কারণ, দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল। সরাসরি জানিয়ে দেন যে, তিনি যখন অভিনেতার মৃতদেহ দেখেছিলেন, তখন তাঁর চোখে আঘাতের চিহ্ন ছিল। হাড়ও ভাঙা ছিল।

আরও পড়ুন ; পড়েছিল সুশান্তের নিথর দেহ, আতঙ্কে ধারেকাছেই ঘেঁষছেন না কেউ, আড়াই বছর ধরে হয়রান সেই ফ্ল্যাটের মালিক

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget