এক্সপ্লোর

বৃদ্ধাশ্রমে হাঁটু মুড়ে বসে বৃদ্ধার আশীর্বাদ নিচ্ছেন সুশান্ত সিংহ রাজপুত, পুরানো ভিডিও ভাইরাল

আর নেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই ঝরে গিয়েছে তাঁর জীবন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকবিহ্বল বিনোদন জগত ও অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান নিয়ে খুবই উত্সাহ ছিল সুশান্তর।

নয়াদিল্লি: আর নেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই ঝরে গিয়েছে তাঁর জীবন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকবিহ্বল বিনোদন জগত ও অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান নিয়ে খুবই উত্সাহ ছিল সুশান্তর। টেলিস্কোপে চোখ লাগিয়ে আকাশে গ্রহ-নক্ষত্র খুঁজে বেড়াতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তর পুরানো ছবি ও ভিডিও সামনে আসছে। তাঁর অনুরাগীরা এই সব ছবি শেয়ার করে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এই সব ছবি ভিডিওতেই সুশান্তর জীবনের টুকরো টুকরো মুহূর্ত উঠে আসছে। এরমধ্যে কোথাও তাঁকে টেলিস্কোপে মহাকাশের দিকে চোখ রাখতে দেখা গিয়েছে। আবার কোথাও বিজ্ঞান সম্পর্কে তাঁর আগ্রহ সংক্রান্ত ইন্টারভিউ-র ক্লিপ শেয়ার করা হয়েছে।
এবার সুশান্তর আরও একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও তাঁর কোনও একটি বৃদ্ধাশ্রমে সফরের সময়ের। এই ভিডিওতে সুশান্তকে হাঁটু মুড়ে বসে এক বৃদ্ধার আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। ওই বৃদ্ধা বসে রয়েছেন একটি হুইলচেয়ারে। এই ভিডিও সুশান্তর অনুরাগীদের চোখে জল এনে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কালো শার্ট পরে সুশান্ত হাঁটু মুড়ে বসে বৃদ্ধার সঙ্গে কথা বলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে. সুশান্ত বৃদ্ধার হাত নিয়ে নিজের মাথায় রাখছেন। এভাবে আশীর্বাদ নিয়ে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সুশান্ত। আর এই ভিডিওতে একটা জিনিসই ফুটে ওঠে যে, তারকা হলেও সুশান্ত আদতে মাটির মানুষ। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অকৃত্রিম। আসলে সুশান্ত ছিলেন খুবই দিলদরিয়া। ২০১৮-তে কেরলের বন্যার সময় নিজের এক অনুরাগীর নামে এক কোটি টাকা দান করেছিলেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র অভিনেতা। সুশান্তর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সুশান্তর অমূল্য অনুদানের প্রসঙ্গও স্মরণ করেছিলেন।  শোকবার্তায় তিনি লিখেছিলেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মর্মাহত। তাঁর এত তাড়াতাড়ি চলে যাওয়ায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা। কেরলের বন্যার সময় তাঁর সমর্থনের কথা স্মরণ করছি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget