এক্সপ্লোর

Swatilekha Sengupta: 'স্বাতী আন্টি জড়িয়ে ধরে বললেন, মনামী কি ভালো কাজ করেছিস'

Swatilekha Sengupta in Belashuru: মনামীর মনে পড়ে যায় 'বেলাশুরু'-র সময় একসঙ্গে খেতে যাওয়ার স্মৃতি। মনামী বলছেন, 'শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ ঠিক হল সবাই মিলে খেতে যাওয়া হবে..

কলকাতা: যখন রূপোলি পর্দায় তাঁকে উদযাপন করছে দর্শক, তখন তিনি অনেক দূর থেকে হয়তো নজর রাখছেন সবকিছু। আজ তাঁর প্রয়াণের ১ বছর। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) নেই। এই কথাটা এখনও যেন বিশ্বাস হয় না তাঁর শেষ ছবির সঙ্গীদের। 'বেলাশুরু'-র (Belashuru) সাফল্য দেখে যেতে পারেননি অভিনেত্রী। আজ তাঁর প্রয়াণ দিবসে 'স্বাতী আন্টি'-র স্মৃতি ফিরে দেখলেন তাঁর পর্দার মেয়ে মনামী ঘোষ (Monami Ghosh)

শান্তিনিকেতনে (Shantiniketan) বেশ লম্বা একটা শ্যুটিং ছিল। মনামী বলছেন, 'বেলাশুরু-র শ্যুটিংয়ের সময় আমার কলকাতাতেও কিছু কাজ চলছিল। আমি টানা শান্তিনিকেতনে থেকে শ্যুটিং করতে পারিনি। কলকাতা আর শান্তিনিকেতন যাতায়াত করে শ্যুটিং করেছি। আমার খুব মনে পড়ে শ্যুটিং শেষে একটা বিশেষ স্ক্রিনিং হয়েছিল। সেখানে স্বাতী আন্টি ছিল। সৌমিত্র জ্যেঠু (Soumitra Chatterjee) পুরো শ্যুটিং দেখে যেতে পারেননি। গোটা ছবিটা বসে দেখেছিলেন স্বাতী আন্টি। তারপর আমায় জড়িয়ে ধরে বলেছিলেন, মনামী কী ভালো কাজ করেছিস।'

আরও পড়ুন: Monami Ghosh Exclusive: নতুন ইনিংস, প্রযোজনা করছেন, গানও গাইছেন মনামী ঘোষ!

মনামীর মনে পড়ে যায় 'বেলাশুরু'-র সময় একসঙ্গে খেতে যাওয়ার স্মৃতি। মনামী বলছেন, 'শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ ঠিক হল সবাই মিলে খেতে যাওয়া হবে। গোটা দল খেতে গিয়েছিলাম। ভীষণ মজার অভিজ্ঞতা ছিল সেটা। আর বেলাশুরু-তে যেদিন টাপা টিনি-র শ্যুটিংটা হয়েছিল, সেদিন আমরা সত্যি সত্যিই ভীষণ মজা করেছিলাম। শীতকাল.. মাঝরাত পর্যন্ত শ্যুটিং হয়েছে.. তারপরেও সবাই ভীষণ মজা করেছি। সত্যিই মনে হচ্ছিল পরিবারে একটা বিয়ে হচ্ছে। আর এই সমস্ত স্মৃতির সঙ্গেই ভীষণভাবে জড়িয়ে রয়েছেন স্বাতী আন্টি।'

করোনা পরিস্থিতির পরে মনে হয়েছিল মানুষ বোধহয় আর হলমুখী হবেন না। ওটিটি প্ল্যাটফর্মেই অভ্যস্থ হয়ে পড়বেন নতুন ছবি দেখতে। কিন্তু তা যে হয়নি সেটা প্রথম প্রমাণ করে দিয়েছিল 'স্পাইডারম্যান নো ওয়ে হোম' (Spiderman No  Way Home) ছবিটি। দলে দলে মানুষ এসেছিলেন ছবিটি দেখতে। কিন্তু তখনও সন্দেহের মেঘ কাটেনি বাংলা চিত্রপরিচালকদের মন থেকে। অনেকেই মনে করেছিলেন, হলিউড ছবির টানেই ভিড় জমিয়েছেন মানুষ। কিন্তু বাংলা ছবি? তা কী আবার ঘুরে দাঁড়াতে পারবে? 

সেই সন্দেহ প্রথম উড়িয়েছিল 'গোলন্দাজ' (Golondaaj) তারপর 'টনিক' (Tonic)। তারপর 'কিশমিশ' (Kishmish), 'রাবণ' (Ravan), তীরন্দাজ শবর (Tirondaj Sobor), হৃদপিণ্ড (Hridpindo) থেকে শুরু করে 'অপরাজিত' (Aparajito), দলে দলে মানুষ এসেছিলেন, প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছিল। এরপর 'বেলাশুরু' (Belashuru)। এই ছবিকে ঘিরে উত্তেজনা ছিল আর থেকে আশির মধ্যেই। আর প্রযোজনা সংস্থার থেকে দেওয়া হিসেব বলছে, ১৪ দিনে পশ্চিমবঙ্গে এই ছবি দেখে ফেলেছেন ৪ লক্ষ দর্শক। কার্যত 'বেলাশুরু' করোনা পরিস্থিতির পরে হলমুখী করল সমস্ত বয়সের দর্শককেই।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget