এক্সপ্লোর

Monami Ghosh Exclusive: নতুন ইনিংস, প্রযোজনা করছেন, গানও গাইছেন মনামী ঘোষ!

Monami Ghosh Exclusive Interview: জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে।

কলকাতা: অভিনয় থেকে নাচের আঙিনায় তাঁর সাবলীল যাতায়াত। কিন্তু সেই অভিনেত্রী-নৃত্যশিল্পী এবার রেকর্ডিং স্টুডিওতে! নাহ, ডাবিং নয়, গান রেকর্ড করার জন্য। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ (Monami Ghosh)। শুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে। 

জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে। দর্শক সাধারণত পর্দায় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবেই দেখতে অভ্যস্ত মনামীকে। সেই মনামী যখন গান করার সিদ্ধান্ত নিলেন, প্রত্যাশার চাপ কাজ করেছিল? অভিনেত্রী বলছেন, 'অবশ্যই। এই মিউজক ভিডিওটার পরিকল্পনা ছিল ২০২১ সালের শেষের দিক থেকে। ফেব্রুয়ারি মাস নাগাদ গানটা রেকর্ড করা হয়। এপ্রিল মাসে ভিডিও শ্যুটিংটা শেষ হয়। মিউজিক ভিডিওটা মে মাসে মুক্তি কথা ছিল। কিন্তু মে মাসে 'বেলাশুরু'-র মুক্তির কথা ছিল। দুটো কাজ যাতে একসঙ্গে না মুক্তি পায় সেজন্য আমরা মিউজিক ভিডিওর মুক্তি পিছিয়ে দিই। আমার দুটো অংশ ছিল, গান আর নাচ। আমি গানটা নিয়ে একটু উদ্বেগে ছিলাম। কারণ আমার জীবনের প্রথম গান। ভেবেছিলাম পারব তো? কিন্তু খুব অদ্ভুতভাবে গানটা খুব সহজেই হয়ে গেল। তবে হ্যাঁ, অনুশীলন করতে হয়েছিল খুব। কিন্তু আমি ভেবেছিলাম মিউজিক ভিডিও রেকর্ডিংটা খুব সহজ হবে। কিন্তু সম্পূর্ণ উল্টো হল। ওই ভিডিওটা নিয়ে আমাদের খুব খাটতে হয়েছে।'

আরও পড়ুন: Jaya Ahsan Exclusive: সোশ্যাল মিডিয়ার মন্তব্য গায়ে লাগে না, সামনে এসে কেউ মতামত দিলে মেনে নেব: জয়া

নিজের প্রযোজনা সংস্থায় প্রথম কাজ, কতটা অন্যরকম অভিজ্ঞতা হল? মনামী বললেন, 'ভিডিওটা নিয়ে খুব ছুটোছুটি হয়েছে। গান থেকে শুরু করে সেট, কথা, লাইট, কস্টিউম.. সবকিছুর জন্য় আমায় আর সৈকতকে প্রচুর কাজ করতে হয়েছে। নিজে হাতে সেট এঁকেছি, পোশাক ঠিক করেছি। ভবিষ্যতে এই প্রযোজনা সংস্থা নিয়ে হয়ত আমরা অনেক কাজ করব, কিন্তু এই প্রথম কাজটা মনে থেকে যাবে চিরকাল। এটা আমাদের বাচ্চার মতো। এবার দেখার দর্শকদের কেমন লাগে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

ভিডিও

Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget