এক্সপ্লোর

Tanishaa Mukherji: বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তনিশা, কী বললেন তিনি

Tanishaa Mukerji Break Up: ভালবাসা থাকলেও বিচ্ছেদ কেন হয় তবে? তনিশা জানান, 'ব্যাপারটা আমাদের মধ্যে আর সেভাবে কাজ করছে না। এটা যদিও খুবই স্বাভাবিক... উদয় চোপড়াকে নিয়ে মুখ খুললেন তনিশা মুখার্জী।

নয়াদিল্লি: সম্প্রতি 'ঝলক দিখলা যা' টেলিভিশন শো'তে তাঁর নাচ মাতিয়ে তুলেছে সারা দেশ। আর এই শোয়ের জন্যেই সমস্ত স্পটলাইট যেন তাঁরই উপর। নৃত্যকুশলতা ছাড়াও 'নীল অ্যান্ড নিকি', 'সরকার', 'অন্তর', 'ওয়ান টু থ্রি' ইত্যাদি ছবির জন্যেও তনিশা (Tanishaa Mukherji) সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে উদয় চোপড়ার সঙ্গে তাঁর বিচ্ছেদের কাহিনি তুলে ধরেন, ২ বছরের সম্পর্কে কেনই বা ইতি টেনেছিলেন তনিশা ?

সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে অতীত দিনের কথা উঠে আসে তনিশার (Tanishaa Mukherji) কথায়। বেশ কিছুদিন আগে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু দু'বছর পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের দিনগুলির কথা মনে করে তনিশা জানান, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র (Dilwale Dulhania Le Jayenge) সময় থেকেই উদয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমার। সে ১০-১৫ বছর আগের কথা। আমরা সে সময় খুব ভাল বন্ধু ছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর এই ছবির সময় থেকেই আমরা পরস্পরের কাছাকাছি আসি। আর তারপরেই প্রেমে পড়ি। এ একেবারে স্বাভাবিক ছিল আমাদের কাছে।'

ভালবাসা থাকলেও বিচ্ছেদ কেন হয় তবে? তনিশা জানান, 'আসলে আমরা বুঝতে পারছিলাম, ব্যাপারটা আমাদের মধ্যে আর সেভাবে কাজ করছে না। এটা যদিও খুবই স্বাভাবিক আর আমার মনে হয় এ নিয়ে মানুষ অনেক বাড়িয়ে বলে। আমরা বুঝতে পেরেছিলাম যে বিষয়টা কাজ করছে না, তারপরেও আমরা দুজন পরস্পরের খুব ভাল বন্ধু ছিলাম।' বিচ্ছেদ আবেগের দিক থেকে মেনে নেওয়া বা সামাল দেওয়া খুবই কঠিন ছিল।

'নীল অ্যান্ড নিকি' (Nil and Nikki) ছবিতে উদয় চোপড়া এবং তনিশা মুখার্জীকে একফ্রেমে দেখা গিয়েছিল। প্রচুর অন্তরঙ্গ দৃশ্য ছিল সেই ছবিতে। সে ব্যাপারে বলতে গিয়ে তনিশা জানান, উদয় এবং তিনি যেহেতু পরস্পরের খুবই পরিচিত ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন তাই ঐ দৃশ্যগুলিতে অভিনয় করতে তাদের খুব একটা অসুবিধে হয়নি। আর শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা ডেট করছিলেন পরস্পরকে। ফলে অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে কোনও সমস্যা হয়নি তাঁদের।

'নীল অ্যান্ড নিকি' ছবিটি নাকি তনিশার (Tanishaa Mukherji) দিদি কাজল এখনও দেখেননি। তবে তিনি এও জানান যে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ছবিতে তাঁকে অভিনয় করতে বলা হত, তিনি হয়ত একটু অন্যভাবে চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেন।  

আরও পড়ুন: Ira Khan Marriage: উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নূপুর.. সপরিবারে রওনা হলেন আমির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget