এক্সপ্লোর

অভিনেতা থেকে নেতা-- তাপস পালের বর্ণময় জীবন (১৯৫৮-২০২০)

১৯৫৮-র ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের।

কলকাতা: প্রয়াত অভিনেতা তাপস পাল। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোররাতে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু। বয়স হয়েছিল ৬১ বছর।

১ ফেব্রুয়ারি থেকে বান্দ্রার হাসপাতালে ভর্তি ছিলেন তাপস পাল। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। মঙ্গলবার ভোর ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

১৯৫৮-র ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের। হুগলি মহসিন কলেজ থেকে বায়ো-সায়েন্স নিয়ে স্নাতক উত্তীর্ণ করেন তাপস।  বিয়ে হয় নন্দিনী পালের সঙ্গে। ছোটপর্দার সঙ্গে তিনি জড়িত। তাঁদের একটি মেয়ে রয়েছে সোহিনী, যিনি টলিউডের অভিনেত্রী।

বাংলা সিনেমায় তাঁর আগমন তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’-ছবির হাত ধরে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতা তাপস পালকে। বৈদূর্য রহস্য, মায়া মমতা, সমাপ্তি, অনুরাগ, বাহাদুর, ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘গুরুদক্ষিণা’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘পথভোলা’, কুরুক্ষেত্র।

আট ও নয়ের দশকে একের পর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন তাপস। সাহেব ছবির জন্য ১৯৮১ সালে ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি। মাধুরী দীক্ষিতের প্রথম হিন্দি ছবি ‘অবোধ’-এ তাঁর নায়ক ছিলেন তাপস পাল। অভিনয় করেছেন ‘আটটা আটের বনগাঁ লোকাল’, ‘চ্যালেঞ্জ টু’, ‘খিলাড়ি’-র মতো সিনেমাতেও।

দেবশ্রী-তাপস জুটিতে তৈরি হয় একের পর এক হিট ছবি। সেই তালিকায় রয়েছে- ‘অর্পণ’, ‘সুরের সাথী’, ‘সুরের আকাশে’, ‘নয়নমণি’, ‘চোখের আলোয়’, ‘তবু মনে রেখো’। পরবর্তীকালে শতাব্দীর সঙ্গেও সফল জুটি বাঁধেন এই নায়ক। পাশাপাশি, ইন্দ্রাণী হালদার থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তাপস পাল। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত আলিপুরের বিধায়ক ছিলেন তিনি। ২০০৯ সালে তৃণমূলের টিকিটে জিতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ হন। নাম জড়ায় চিটফান্ডকাণ্ডে। ২০১৬-র ডিসেম্বরে রোজভ্যালিকাণ্ডে তাপস পালকে গ্রেফতার করে সিবিআই। ২০১৮-র ফেব্রুয়ারিতে রোজভ্যালি মামলায় তিনি জামিন পান।

শেষ জীবনের বেশিরভাগ সময়ই অসুস্থতার মধ্যে কেটেছে তাপস পালের। শোনা যায়, অভিনয়েও ফিরতে চেয়েছিলেন তাপস। তা আর হল না। অসংখ্য ভক্তের মনে ‘দাদার কীর্তি’-র কেদারের স্মৃতি অক্ষুন্ন রেখে চিরবিদায় জানালেন অভিনেতা।

সেরা শিরোনাম

Bonny Sengupta: নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
Sabitri Chatterjee: ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
ছবি মুক্তির আগে, 'বিশেষ কারণে' সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে শিবপ্রসাদ! কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?
Allu Arjun: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল অল্লু অর্জুন-দীপিকার নতুন সিনেমার! এমন কী বিশেষত্ব রয়েছে?
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল অল্লু অর্জুন-দীপিকার নতুন সিনেমার! এমন কী বিশেষত্ব রয়েছে?
Big Boss Bangla: রাজবীরকে 'বিশেষ' উপদেশ, প্রেম নিয়ে নন্দিনীকে কটাক্ষ! বিগ বসের ঘরে অনুষ্কাকে নিয়ে তোলপাড়
রাজবীরকে 'বিশেষ' উপদেশ, প্রেম নিয়ে নন্দিনীকে কটাক্ষ! বিগ বসের ঘরে অনুষ্কাকে নিয়ে তোলপাড়

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget