এক্সপ্লোর

Dhoom 4 Casting: শাহরুখ, হৃতিক, রণবীর.. 'ধুম ৪'-এর কাস্টিং নিয়ে জোর জল্পনা, সত্যিটা কী?

Dhoom 4 Casting News: তরণ আদর্শ জানাচ্ছেন, 'ধুম ৪' নিয়ে বহু মানুষের উৎসাহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তুলে আনছেন বিভিন্ন নাম।

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan), হৃতিক রোশন (Hrithik Roshan), রণবীর কপূর (Ranbir Kapoor) নাকি আরও অন্য কেউ? 'ধুম ফোর' (Dhoom 4) ছবিতে দেখা যাবে কাকে, তা নিয়ে তো জল্পনা ছিলই। তবে সেই জল্পনা যেন আরও একধাপ বাড়িয়ে দিলেন ফিল্ম অ্যানালিটিক্স তরণ আদর্শ। সোশ্যাল মিডিয়ায় আজ তিনি একটি ছোট্ট টিজার পোস্ট করেছেন। তবে সেখানে কোনও মুখ নেই, ছবি নেই। কেবল রয়েছে ধুম এর সেই আইকনিক মিউজিক। আর সেটা পোস্ট করেই যেন তিনি আরও বাড়িয়ে দিয়েছেন জল্পনা।

তরণ আদর্শ জানাচ্ছেন, 'ধুম ৪' নিয়ে বহু মানুষের উৎসাহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তুলে আনছেন বিভিন্ন নাম। কেবল নায়ক বললে ভুল হবে, অনেকের মুখে ঘুরছে পরিচালকদের বিভিন্ন নাম। যেমন অনেকেই মনে করছেন 'ধুম ৪'-এ দেখা যাবে শাহরুখ খানকে। তার পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। অনেকে আবার দাবি করছেন, তা নয়, 'ধুম ৪'-এ একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন ও রণবীর কপূরকে। প্রসঙ্গত, এর আগেই ধুম সিরিজের অঙ্গ হৃতিক, তবে রণবীর বা শাহরুখ কাউকেই দেখা যায়নি ধুম -এর কোনো সিক্যুয়ালেই। তবে আসল সত্য়িটা কী? 

তরণ আদর্শ একটি পোস্ট করে সোজাসাপ্টা জানিয়েছেন, এই প্রোজেক্টটি নিয়ে আপাতত মোটেই ভাবছে না যশরাজ ফিল্মস। এখনও পর্যন্ত ঠিকই করা হয়নি পরিচালক বা নায়কের নাম। যখন তা ঠিক হবে, যশরাজ ফিল্মসের পক্ষ থেকে নিজেই আনুষ্ঠানিক ভাবে তা জানানো হবে। তার আগে পর্যন্ত কোনোরকম অভিনেতা বা পরিচালকের নাম নিয়ে জল্পনা করতে বারণ করছেন তরণ আদর্শ। তবে তিনি পাশাপাশি এও স্বীকার করে নিয়েছেন যে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে ও সবাই চান ধুম ৪ ছবি নিয়ে নতুন কোনও ঘোষণা শুনতে। তবে তরণ আদর্শকের কথা মতো, তা নিয়ে এখনও দীর্ঘ অপেক্ষাই করতে হবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

আরও পড়ুন: RG Kar News: 'বিচার না পেলে এত মানুষের সংগ্রাম বৃথা যাবে', আরজি কর কাণ্ডে সরব ঋতুপর্ণা সেনগুপ্ত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget