এক্সপ্লোর

Bollywood Film Updates: অস্ট্রেলিয়ায় নজরকাড়া বক্স অফিস কালেকশন 'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি'র

'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি' দুটি ছবির বক্স অফিস কালেকশন অব্যাহত রয়েছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবির অস্ট্রেলিয়ার বক্স অফিস কালেকশন জানালেন।

মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতিতে গত দুটো বছর ছবি ছবির ব্যবসায় বিপুল পরিমাণ প্রভাব পড়েছে। বহু ছবি ক্ষতির মুখ দেখেছে অতিমারির কারণে। লকডাউন এবং সিনেমাহল বন্ধ থাকার কারণে বহু ছবির মুক্তিও আটকে ছিল। গত বছর দীপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'। মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও এই ছবিতে অন্য দুই ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন এবং রণবীর সিংহকে। করোনা সংক্রমণের চিন্তার মাঝে বক্স অফিসে বিপুল সাফল্য পায় এই ছবি। একইরকমভাবে বছরের শেষের দিকে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি'। মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর সিংহ। মুক্তি পাওয়ার পর ছবির ব্যবসা ভালো দিকে এগোলেও পরবর্তীকালে সংক্রমণ বৃদ্ধির কারণে প্রভাব পড়ে বক্স অফিস কালেকশনে।

আরও পড়ুন - Sreelekha Mitra: পদ্মশ্রী ফিরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ ভিডিও শ্রীলেখা মিত্রর

দেশের মাটিতে 'সূর্যবংশী' (Sooryavanshi) এবং 'এইট্টি থ্রি' (83) দুটি ছবির বক্স অফিস কালেকশন দুরকমের হলেও প্রায় একইরকম বক্স অফিস কালেকশন অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবির অস্ট্রেলিয়ার বক্স অফিস কালেকশন জানালেন। এদিন দুই ছবির পোস্টার শেয়ার করে তরণ আদর্শ লেখেন, 'সারা বিশ্বজুড়ে অতিমারির তাণ্ডব চলছে। তারইমধ্যে দুটি ভারতীয় ছবি 'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি' অস্ট্রেলিয়ায় বক্স অফিস কালেকশন অব্যাহত রেখেছে। 'সূর্যবংশী' অস্ট্রেলিয়ায় ব্যবসা করেছে ৮.০৩ কোটি টাকার। আবার 'এইট্টি থ্রি' অস্ট্রেলিয়ায় ব্যবসা করেছে ৭.৩৯ কোটি টাকার। নজর রয়েছে ২০২২-এর ছবিগুলির দিকে।'<

Bollywood Film Updates: অস্ট্রেলিয়ায় নজরকাড়া বক্স অফিস কালেকশন 'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি'র >

 

প্রসঙ্গত, অক্ষয় কুমারকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সারা আলি খান এবং দক্ষিণী তারকা ধনুশ। ক্যামিও চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। অভিনেতার হাতে রয়েছে একাধিক ছবি। 'পৃথ্বিরাজ', 'রাম সেতু' এবং আরও একাধিক ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে রণবীর সিংহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এইট্টি থ্রি' ছবিতে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং আরও বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget