এক্সপ্লোর

Jani Master News: POCSO আইনে গ্রেফতার তারকা কোরিওগ্রাফার জানি মাস্টার

Choreographer Jani Master: অভিযোগকারিণীর দাবি ঘটনা ২০১৯ সালের। কিন্তু এতদিন তিনি মুখ খুলতে পারেননি কারণ তাঁকে জানি মাস্টার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। পরবর্তী পদক্ষেপ কী হবে?

নয়াদিল্লি: কিছুদিন আগেই যৌন হেনস্থার (Sexual Abuse) অভিযোগ ওঠে তারকা কোরিওগ্রাফার শইক জানি বাশা (Telugu choreographer Shaik Jani Basha) ওরফে জানি মাস্টারের (Jani Master) বিরুদ্ধে। এবার এই তেলুগু কোরিওগ্রাফারের বিরুদ্ধে POCSO ধারায় অভিযোগ দায়ের করা হল। সাইবারাবাদের নারসিঙ্গি পুলিশ স্টেশনে তাঁকে POCSO (Protection of Children from Sexual Offences) আইনে অভিযুক্ত করা হয়েছে। ২১ বছরের যুবতীর করা অভিযোগের ভিত্তিতে বুধবার, ১৮ সেপ্টেম্বর কোরিওগ্রাফারের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। টানা ৬ বছর ধরে জানি মাস্টারের হাতে যৌন হেনস্থার শিকার ওই যুবতী, অভিযোগ তেমনই। 

POCSO আইনে অভিযুক্ত ও গ্রেফতার করা হল তেলুগু কোরিওগ্রাফারকে

অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে তারকা কোরিওগ্রাফার জানি মাস্টারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতারির পর তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁক হায়দরাবাদে পাঠানো হতে পারে, খবর NDTV সূত্রে। জানি মাস্টারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক উদ্দেশ্য) ও ৩২৩ (ইচ্ছাকৃত অসুবিধা সৃষ্টি) ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। যে অভিযোগ এসেছে সেগুলি POCSO আইনের ধারাগুলির প্রয়োগের দিকে পরিচালিত করে। 'তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্স' তাঁকে বরখাস্ত করার পর এবং একটি শ্রমিক ইউনিয়ন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জানি মাস্টারের বিরুদ্ধে এই মামলাটি দ্রুত এগোতে থাকে।

কী অভিযোগ আনা হয় জানি মাস্টারের বিরুদ্ধে?

ওই মহিলা কোরিওগ্রাফারের অভিযোগ চেন্নাই, মুম্বই বা হায়দরাবাদের মতো নানা শহরে গিয়ে আউটডোর শ্যুটিংয়ের সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন জানি মাস্টার। নারসিঙ্গিতে তাঁর বাড়িতেও একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন জানি মাস্টারের দ্বারা, অভিযোগ এমনই। পরবর্তী তদন্তের জন্য মামলাটিকে নারসিঙ্গি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

অভিযোগকারিণীর দাবি এই ঘটনা ২০১৯ সালের। কিন্তু এতদিন তিনি মুখ খুলতে পারেননি কারণ তাঁকে জানি মাস্টার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ। জানি মাস্টারের সহযোগীদের দ্বারা ভয় দেখানোর অভিযোগও তোলেন তিনি। 

আরও পড়ুন: Salim Khan: 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি?' এবার সরাসরি সেলিম খানকে 'হুমকি' মহিলার

জানি মাস্টারের সম্পর্কে

জানি মাস্টার অত্য়ন্ত জনপ্রিয় এক কোরিওগ্রাফার। কাজ করেছেন তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে। এমনকী নাম করেছেন বলিউডেও। তিনি অল্লু অর্জুন, সলমন খান, জুনিয়র এনটিআরের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন, যদিও তাঁরা এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। 'স্ত্রী ২' ছবির 'আই নেহি' বা 'বিস্ট' ছবির জনপ্রিয় 'অ্যারাবিক কুঠু'র কোরিওগ্রাফার তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য

ভিডিও

Nandigram News | ভোট দিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান | ABP Ananda LIVE
Humayun Kabir | পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হুমায়ুনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ
Humayun Kabir | আইনভঙ্গের অভিযোগে রেজিনগরে পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর #abpananda
By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget