এক্সপ্লোর

Bollywood News: 'হে ভগবান, এ তো নাচতেই পারে না', প্রথম সারির কোন বলি অভিনেত্রীকে দেখে এ কথা বলেছিলেন খ্যাতনামা কোরিওগ্রাফার?

Bollywood Actress: নাচে প্রশিক্ষণই ছিল মা তাঁর! পরবর্তীতে তাঁর নাচে মুগ্ধ অনুরাগীরা

কলকাতা: তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেকেই। সৌন্দর্য্যের তো বটেই। তবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) –যে একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও, তা তিনি প্রমাণ করেছেন বারে বারে। ‘চিকনি চামেলি’  থেকে শুরু করে ‘কমলি’, ক্যাটরিনা বার বার প্রমাণ করেছেন, তিনি অভিনয়ের পাশাপাশি, নাচটাও ভালই জানেন। কিন্তু তিনি কি বরাবরই নাচে দক্ষ? প্রশিক্ষণপ্রাপ্ত?  গল্পটা বোধহয় এতটাও সোজা নয়।

বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইস (Terence Lewis) সম্প্রতি ক্যাটরিনা কাইফের প্রশংসা করেছেন, এবং প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সম্পর্কে অনেক অজানা গল্প। ক্যাটনিরা নাকি বছরের পর বছর ধরে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ঘষামাজা করেছেন আর সেই রাস্তাটা সোজা ছিল না। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে টেরেন্স বলেছেন,  তাঁর মনে পড়ে যে ক্যাটরিনা তাঁর প্রথম ছবি ‘বুম’-এর মুক্তির পর তাঁর কাছে এসেছিলেন,  তখন তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন না।

ইন্ডাস্ট্রির সবচেয়ে ভাল নৃত্যশিল্পীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে,  টেরেন্স লুইস বলেছিলেন,  ‘সবাই অত্যন্ত গুণী।  যেমন আমার কাছে ঐশ্বর্য রাই সুন্দর (Aishwariya Rai Bachchan) এই মুহূর্তে মূলধারার সবচেয়ে সুন্দরী অভিনেত্রী। তবে  বর্তমানে প্রত্যেকেই ভাল নাচ করেন। দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও খুব খুব সুন্দর।’ টেরেন্স  স্মৃতিরোমন্থন করে বলেন,  ক্যাটরিনা কাইফের কথা আমার এখনও মনে আছে! যখন ও ‘বুম’-এর পরে আসে আর আমি ওর সঙ্গে একটা শো করি,  তখন আমার মনে হয়েছিল, ‘হে ভগবান। মেয়েটা তো নাচতেই পারে না।‘

টেরেন্স আরও বলেন, ‘এরপরে ক্যাটরিনা যখন বস্কোর সঙ্গে একটা গানে কাজ করেছিল, আমি বস্কোকে ফোন করেছিলাম এবং বলেছিলাম ‘তুমি এটা কী করেছো!' ‘জারা জারা টাচ মি’ গানটা আমি যখন দেখেছিলাম, তখন বিশ্বাসই করতে পারছিলাম না.. এ কি সেই মেয়ে! তবে ওই গানে নাচ তোলার জন্য ক্যাটরিনাকে যথেষ্ট কসরৎ করতে হয়েছিল।’ টেরেন্স আরও বলেন, ‘ক্যাটরিনা কাইফকে আমি অন্যতম পরিশ্রমী অভিনেত্রী বলে মনে করি, কারণ তিনি নৃত্যশিল্পী ছিলেন না। তাঁর কোনও প্রশিক্ষণ ছিল না। তার ওপর ওঁর উচ্চতা ছিল অনেকটা বেশি যা মোটেই নাচের পক্ষে অনুকূল নয়। ও কীভাবে নিজেকে ঘষামাজা করেছে, সেটা আমি চোখের সামনে দেখেছি। সেই কারণেই বলছি। একটা সময়ে ক্যাটরিনার সঙ্গে আমি একটা হীরে বিপণীর হয়ে কাজ করেছিলাম। সেই সময়ে ও সবে সবে ভারতে এসেছে। কিছুই জানত না। সেই সময় থেকে আমি ওকে নিজের চোখের সামনে পরিবর্তন হতে দেখেছি।'

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget