এক্সপ্লোর

Thank God Controversy: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, ট্রেলার মুক্তি পেতেই আইনি জটে 'থ্যাঙ্ক গড'

Thank God: সূত্রের খবর, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে খারাপ ভাষা ব্যবহার করছেন। 

নয়াদিল্লি: এবার একসঙ্গে পর্দায় দেখতে পাওয়া যাবে অজয় দেবগণ (Ajay Devgn), সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra), রকুলপ্রীত সিংহকে (Rakul Preet Singh)। ছবির নাম 'থ্যাঙ্ক গড' (Thank God)। কিন্তু ট্রেলার মুক্তির কয়েকদিনের মধ্যেই সমস্যায় পড়তে হল ছবিটিকে।

আইনি জটে 'থ্যাঙ্ক গড'

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্রর বিরুদ্ধে আইনজীবী হিমাংশু শ্রীবাস্তবের দ্বারা জৌনপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে ১৮ নভেম্বর।

সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে তিনি মশকরা করছেন ও খারাপ ভাষা ব্যবহার করছেন। 

পিটিশনে বলা হয়েছে, 'চিত্রগুপ্তকে কর্মের দেবতা হিসাবে গণ্য করা হয় এবং একজন মানুষের ভাল ও খারাপ কাজের রেকর্ড রাখেন। ঈশ্বরের এই ধরনের চিত্রণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

ছবিতে হিন্দু দেবতা চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ এবং সাধারণ মানুষের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে, যাঁর চরিত্রের বিশ্লেষণ করবেন চিত্রগুপ্ত। 

ইন্দ্র কুমার পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর। এর আগে তিনি 'মস্তি', 'দিল', 'ইশক', 'রাজা'র মতো ছবি পরিচালনা করেছেন।

আরও পড়ুন: Happy Birthday Ayushmann Khurrana: ৩৮ পূর্ণ 'ভিকি ডোনর' আয়ুষ্মানের, মিষ্টি শুভেচ্ছা ভাই ও স্ত্রীয়ের

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget