এক্সপ্লোর

Raakhee Gulzar Birthday: স্বাধীনতার ৭৫-এ ৭৫ পূর্তি রাখি গুলজারের

'বধূবরণ', 'বাঘিনী', 'অনুসন্ধান'র মতো বাংলা ছবি এবং 'কভি কভি', 'কালা পাথ্থর', 'শান' এবং আরও বহু হিন্দি ছবিতে তাঁর অভিনয় দর্শকরা দেখেছেন। আজ সেই রাখি গুলজারেরও ৭৫ তম জন্মদিন।

মুম্বই: আজ ৭৫ তম স্বাধীনতা দিবসের পাশাপাশি জন্মদিন বলিউডের এক জন্মপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রীরও। তিনি রাখি গুলজার। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশ যখন স্বাধীন হয়, তার কয়েক ঘণ্টা পরই নদিয়ার রানাঘাটের এক বাঙালি পরিবারে রাখি মজুমদার নামে জন্ম হয় তাঁর। যদিও বিনোদন জগৎ তাঁকে রাখি নামেই চেনে এবং সেই নামেই বিখ্যাত হন তিনি। 'বধূবরণ', 'বাঘিনী', 'অনুসন্ধান'র মতো বাংলা ছবি এবং 'কভি কভি', 'কালা পাথ্থর', 'শান' এবং আরও বহু হিন্দি ছবিতে তাঁর অভিনয় দর্শকরা দেখেছেন। আজ সেই রাখি গুলজারেরও ৭৫ তম জন্মদিন।

রানাঘাটেরই এলাকার স্কুলে পড়াশোনা। অল্প বয়সেই সাংবাদিক তথা ছবি পরিচালক অজয় বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়ে যায় রাখির। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিয়ের মাত্র দু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে বিখ্যাত গীতিকার এবং পরিচালক গুলজারকে তিনি বিয়ে করেন। এরপরই রাখি গুলজার হয়ে ওঠেন তিনি। একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, লাইফটাইম অ্য়াচিভমেন্টের পুরস্কার নিতে অস্বীকার করেন রাখি গুলজার। কারণ হিসেবে তিনি বলেন, 'এখনও কিছুই অর্জন করা হয়নি। আর তাছাড়া আমার জীবনও এখনও শেষ হয়ে যায়নি।'

১৯৬৭ সালে প্রথম বাংলা ছবি 'বধূবরণ' দিয়ে অভিনয় শুরু করেন রাখি গুলজার। এরপর ১৯৭০-এ ধর্মেন্দ্রর বিপরীতে 'জীবন মৃত্যু' ছবিতে অভিনয় করেন তিনি। পরবর্তীকালে বাংলা, অসমিয়া এবং বহু হিন্দি ছবিতে বলিষ্ঠ অভিনয় করতে দেখা যায় তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে 'অনুসন্ধান' বাংলা ছবির দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পরবর্তীকালে ২০০৩ সালে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় 'শুভ মহরত' ছবিতেও অভিনয় করেন তিনি। সেরা অভিনেত্রী এবং সেরা সহ-অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন রাখি। ফিল্মফেয়ার পুরস্কারে নাম মনোনয়নের হিসেবে মাধুরী দীক্ষিত এবং রানি মুখোপাধ্যায়ের পরই তাঁর নাম আসে। 

রাখি গুলজারের মেয়ে মেঘনা গুলজারও বলিউডের ছবি পরিচালক। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি বলিউডে ছবি পরিচালনা শুরু করেন। 'ফিলহাল', 'জাস্ট ম্যারেড', 'দশ কাহানিয়া'র মতো ছবি পরিচালনা করেছেন মেঘনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget