এক্সপ্লোর

Kashmir Files Box Office: পাঁচ দিনেই ৬০ কোটি পার, বক্স অফিসে ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'

Kashmir Files Box Office: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়।

মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' (Vivek Agnihotri directed The Kashmir Files)। মুক্তির আগে থেকেই বিতর্ক ও আলোচনায় জড়িয়েছে এই ছবি। মুক্তির পরেও সেই ধারা অব্যাহত। সেই সঙ্গে বক্স অফিসেও ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ভারতীয় ছবির সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে। 

কোভিড পরবর্তী সময়ে সপ্তাহের মাঝে কোনও বলিউড ছবি প্রেক্ষাগৃহে দুই অঙ্কের সংখ্যায় ব্যবসা করেনি। 

আরও পড়ুন: Pathaan: 'পাঠান' ছবিতে শাহরুখ খানের এইট প্যাক অ্যাবসের ছবি ফাঁস! তোলপাড় নেট দুনিয়া

এরই মধ্যে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার কথাই বললেন সকলকে। তিনি বলেন, 'এটি  খুব ভাল একটি ছবি এবং এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন।' তাঁর প্রশংসাও ছবির ব্যবসায় প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget