এক্সপ্লোর

Falguni Pathak: নবরাত্রির আগে শ্রোতাদের নতুন গান উপহার ফাল্গুনী পাঠকের, মুক্তি পেল 'ভাসালড়ি'

'Vasaladi': নবরাত্রি মানেই ফাল্গুনী পাঠকের গান মাস্ট। বহুদিন ধরেই তাঁর একাধিক গানের তালে ডান্ডিয়া ঠোকেন শিল্পীরা। মাতেন উৎসবে।

নয়াদিল্লি: নবরাত্রির (Navratri) আগে নতুন গান নিয়ে ফের শ্রোতাদের মাঝে ফিরলেন সকলের প্রিয় ফাল্গুনী পাঠক (Falguni Pathak)। গানের নাম, 'ভাসালড়ি' ('Vasaladi')। বিনোদ ভানুশালির 'হিটজ় মিউজিক'-এর (Hitz Music) প্রযোজনায় মুক্তি পেয়েছে এই গান। এতদিন পর 'ডান্ডিয়া রানি' (Queen of Dandiya) ফাল্গুনী পাঠককে নাচে-গানে ফেরত পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও। গরবার তালে তাল মেলাতে দেখা গেল তাঁকে এই ভিডিওয়। 

মুক্তি পেল ফাল্গুনী পাঠকের নতুন গান

গরবার তালে পা মিলিয়ে গান নিয়ে ফেরত এলেন ফাল্গুনী পাঠক। 'ভাসালড়ি' মন জয় করেছে শ্রোতাদের। 'নবরাত্রি' স্পেশাল এই গানটির জন্য ফাল্গুনী পাঠক জুটি বেঁধেছেন শৈল হাডার সঙ্গে। তাঁরা দুই জনেই একসঙ্গে এই গানটি তৈরি করেছেন ও গেয়েছেন। গানটি লিখেছেন ভোজক অশোক অঞ্জম।

নবরাত্রি মানেই ফাল্গুনী পাঠকের গান মাস্ট। বহুদিন ধরেই তাঁর একাধিক গানের তালে ডান্ডিয়া ঠোকেন শিল্পীরা। মাতেন উৎসবে। তাঁর গান শুনে, নাচ দেখে ভালবেসেই বড় হয়েছেন দর্শক শ্রোতাও। ফলে 'ভাসালড়ি' ঘোষণা করার পর থেকেই বহুদিন পর আবারও মিউজিক ভিডিওয় ফাল্গুনী পাঠককে দেখা যাবে জেনে উচ্ছ্বসিত ছিলেন শ্রোতারা। রঙিন, ঝকঝকে, নিরলস গরবা ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন জিগর সোনি ও সুহ্রদ সোনি। মিউজিক ভিডিওর মধ্যে তাঁদেরও দেখা গেছে। পরিচালনা করেছেন সঞ্জয় লোন্ধ।

 

এই গানের সম্পর্কে ফাল্গুনী পাঠক বলেন, 'এই নবরাত্রি উপলক্ষ্যে ভাসালড়ি আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য উপহার। আশা করি তাঁরা গানটি উপভোগ করবেন এবং তাঁদের এবারের ডান্ডিয়া উদযাপনে এই গানটিই বারবার চালাবেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hitz Music (@hitz.music.official)

ফাল্গুনী পাঠকের কাজের বড় ভক্ত বিনোদ ভানুশালী। তিনি বলেন, 'ফাল্গুনী পাঠকের গান ছাড়া নবরাত্রি অসম্পূর্ণ। আজও তাঁর গান আমাদের নস্ট্যালজিক করে তোলে এবং মিউজিক লেবেল হিসেবে আমাদের ফ্যানেদের আমরা এই বছর গরবা করার জন্য নতুন গান দেওয়ার চেষ্টা করেছি।' এই গানে উঠে আসবে ফাল্গুনী পাঠকের নিজস্ব ঘরানার স্বাদ। এখন শুধু অপেক্ষা হাতে ডান্ডিয়া তুলে নেওয়ার আর মেতে ওঠার 'ভাসালড়ি'র তালে।

 

সেরা শিরোনাম

Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?

ভিডিও

Suvendu Adhikari News |
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে
Bakreswar Temple | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কী ছবি বক্রেশ্বরের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget