এক্সপ্লোর

Timir Biswas: ভবা পাগলার বাংলা গানে উর্দু র‍্যাপ, নয়া ভূমিকায় সামনে এলেন তিমির বিশ্বাস

পুজোর আবহে মুক্তি পেল সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাসের নতুন গানের ভিডিও।

কলকাতা: ইতিমধ্য়েই সূচনা হয়ে গেছে দেবীপক্ষের। আর পুজো মানেই তো আড্ডা-গান-খাওয়া দাওয়া। আর ঠিক এই আবহেই মুক্তি পেল তিমির বিশ্বাসের নতুন গান। সম্প্রতি শহরের একটি খ্য়াতনামা মিউজিক কোম্পানি থেকে প্রকাশ্য়ে এসেছে এই মিউজিক ভিডিওটি।

সায়ন গঙ্গোপাধ্য়ায়ের কম্পোজিশনে ভবা পাগলার জনপ্রিয় বাংলা গান নদী ভরা ঢেউকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন তিমির বিশ্বাস ও  ইপিআর আইয়ার। বাংলা গানটি নতুন ভাবে গেয়েছেন তিমির বিশ্বাস ও গানটিতে উর্দু র‍্যাপ করেছেন ইপিআর আইয়ার। ইউটিউবে ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই গানের ভিডিও। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে সঙ্গীতপ্রেমীদের মধ্য়ে। 

প্রসঙ্গত, এই গানটি Continuum নামক একটি মিউজিক্যাল সিরিজের প্রথম গান। দুটি গান বিশিষ্ট এই সিরিজটি মূলত মৃত্যুর দেবতা ও একজন অতি সাধারণ মানুষের কথোপকথনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আসল গানটিতে ভবা পাগলা জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধু চায় জীবনকে তার নিজের মত করে চালনা করতে কিন্তু পারে না, কারণ সবই পূর্বনির্ধারিত থাকে। 

 এই নতুন গানটিতে, ভবা পাগলার এই দর্শনটি গাইছেন তিমির এবং ইপিআর তার উর্দু কবিতা র‍্যাপ  করেছেন যার মূল বক্তব্য কিন্তু জীবনের অপূর্ণতাকে স্বীকার করার কথা বলে। পাশাপাশি সুরকার সায়ন গঙ্গোপাধ্য়ায়ের প্রয়াস এই গানকে আরও অভিনব করে তুলেছে।

মিউজিক কোম্পানি তরফে জানানো হয়েছে যে, এমন অভিনব কাজ করার ঝুঁকি হঠাৎ করে কেউ নিতে চাইবে না। কিন্তু এখন বাংলায় শ্রোতাদের গানের বিষয়ে পছন্দ পাল্টাচ্ছে। সেই ভাবনা থেকেই এই উদ্য়োগ।

সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাস জানান যে, এই গানটি অনেকদিন ধরেই অনেকে গেয়েছেন,  কিন্তু এই নতুন  গানটার সবচেয়ে বিশেষ বিষয় হলো ইপিআর। ওর উর্দু র‍্যাপ গুলো মিউজিক ভিডিওর চাহিদা অনুযায়ী কখনো মূল গানের কাছে আত্মসমর্পণ করেছে আবার কখনো বিরোধিতা করেছে। এইভাবে কাজ করতে গিয়ে মনে হয়েছে  যেন গানের ভেতরের মানেটা আরো ভালোভাবে বুঝতে পারছি। পাশাপাশি তিনি এও জানান, এতদিন তিনি ইপিআর কে একজন ভালো গায়ক হিসেবে চিনতেন। কিন্তু এই কাজটা করতে গিয়ে, কবি ইপিআরের সাথে পরিচয় হয়েছে, যে অসাধারণ কবিতা লেখে।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget