এক্সপ্লোর

Tonic Success: ফের রেকর্ড গড়ল 'টনিক', বিশেষ পোস্ট করলেন দেব

এদিন টলিউড সুপারস্টার দেব একটি পোস্ট করেছেন। 'টনিক' ছবির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, 'সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত সাফল্য এবং প্রশংসা পাওয়ার পর অন্য রেকর্ড গড়ল 'টনিক'।

কলকাতা: করোনা পরবর্তী সময়ে অত্যন্ত সফল বাংলা ছবি 'টনিক' (Tonic)। বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ছবি। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকে প্রত্যাশা অনেক ছিল। বক্স অফিসে কত ভালো ব্যবসা করে এই ছবি, সে সম্পর্কে অভিনেতা দেব (Dev) আগেও নানা পোস্ট করেছেন। এবার টেলিভিশনে কতটা সাফল্য পেল, কী রেকর্ড গড়ল 'টনিক', সে সম্পর্কে বিশেষ পোস্ট করলেন অভিনেতা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব একটি পোস্ট করেছেন। 'টনিক' ছবির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, 'সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত সাফল্য এবং প্রশংসা পাওয়ার পর অন্য রেকর্ড গড়ল 'টনিক'। বর্তমান কালে টেলিভিশনে দেখানো হয় ছবিটি। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়রে সবথেকে বেশি টিআরপি পাওয়া ছবি হিসেবে রেকর্ড গড়ল 'টনিক'। টিমের প্রত্যেককে অনেক অভিনন্দন। পাশাপাশি আপনাদের সকলের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।' প্রসঙ্গত, টানা ২৫ দিন হাউজফুল থাকার পর বিশেষ পোস্ট করেন দেব। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, '২৫দিনের ছবির ব্লকবাস্টার উদযাপন। এখনও হাউজফুল। সকলকে ধন্যবাদ জানাতে চাই।' 

আরও পড়ুন - Will Smith Updates: উইল স্মিথের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যাকাডেমি?

বর্তমানে 'কিশমিশ' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা দেব। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। টিজার, ট্রেলার মুক্তি পাওয়ার পর মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান 'তুই বলব না তুমি'। 'তুই বলব না তুমি' গানটি গেয়েছেন নিকিতা গাঁধী এবং শুভদীপ পান। গানটি মুক্তি পেতেই দেব অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'ছোটবেলায় দেবের নতুন গান আসলে যেমন লাগত, আজকে অনেকদিন পর সেই আগের মতোই লাগছে। দেব দা-কে একদম আগের মতো লাগছে।' আবার কেউ কমেন্টে লিখেছেন, 'তুই বলব না তুমি। আশা করি গানটা আজ থেকে সবার মুখে মুখে থাকবে। কেউ বা ফোনের রিংটোন কেউ বা কলার টিউন করবে।' এভাবেই ইতিমধ্যেই শয়ে শয়ে কমেন্ট পড়ে গিয়েছে। কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে, 'কিশমিশ' নিয়ে কতটা উত্তেজিত অনুরাগীরা। 'কিশমিশ' ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতারা।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget