এক্সপ্লোর

Top Entertainment News: কেন মামলা অনিল কপূরের? 'ইমার্জেন্সি' বিতর্কে মুখ খুললেন কঙ্গনা, বিনোদনের সারাদিন

Bollywood News: ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে মামলা অনিল কপূরের। অন্য়দিকে, 'ইমার্জেন্সি'-এর উদ্দেশ্য কংগ্রেসকে ছোট করে দেখানো নয়, বিতর্কের মুখে দাবি কঙ্গনার।

কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অনিল কপূর। সম্প্রতি তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে যে, অনুমতি ছাড়া যেন তাঁর  নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি কোনও বাণিজ্যিক বা ব্যক্তিগত স্বার্থের জন্য় ব্য়বহার করা না হয়। নিজের ব্য়ক্তিত্বের অধিকারের সুরক্ষা রক্ষার জন্য়ই এই মামলা বলে জানিয়েছেন অভিনেতা।

'মিস্টার ইন্ডিয়া' জানিয়েছেন, 'আমি আমার নাম, ইমেজ, কণ্ঠস্বর এবং আমার ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য সহ আমার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আমার আইনজীবী অমিত নায়েকের মাধ্যমে দিল্লি হাইকোর্টে একটি মামলা করেছি। ডিজিটাল মিডিয়া সহ যে কোনও মাধ্য়মের অপব্যবহারের বিরুদ্ধে এই মামলা। এই মামলায় এমন অনেক উদারহণ আছে, যেখানে অনুমতি ছাড়াই আমার নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি ব্য়বহার করা হয়েছে।'

আরও পড়ুন...

১৩ দিনে দেশে ৫০০ কোটি পার 'জওয়ান' ছবির, আয়ের নিরিখে পিছনে ফেলল 'কেজিএফ ২'-কে

অন্য়দিকে, চলতি বছরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি 'ইমার্জেন্সি'। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। অনেকেরই দাবি, এই ছবিতে কঙ্গনা কংগ্রেস দলকে খারাপ ভাবে দেখাবেন। কারণ, সকলেই জানেন অভিনেত্রী গেরুয়া শিবিরের সমর্থক। আর ছবি মুক্তিও পাচ্ছে ২০২৪-এর লোকসভা ভোটের আগে। ফলে বিতর্ক দানা বেঁধেছে সহজেই। আর এই বিতর্কেরই খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘আগে ছবিটি দেখুন। আমার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই, নাকি কোনও রাজনৈতিক দলের। তবে আমি বলতে চাই এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির জন্যও খুব সম্মানের, পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া। এটা ইন্দিরা গাঁধীর জীবনের গল্প। জীবনে যা কিছু খারাপ বা ভালো করেছেন। যেমন আমি বলেছি, একজন নারী তাঁর নিজের অধিকারে প্রতিনিধি। এটা ধরে নেওয়া ভুল যে কোনও রাজনৈতিক দলকে আমি ভুলভাবে দেখাব।’ 

এর পাশাপাশি, অ্যাটলি কুমারের (Atlee Kumar) পরিচালনায়, শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) অভিনয়ে তৈরি 'জওয়ান' ঝড় এখনও অব্যাহত প্রেক্ষাগৃহে ('Jawan' Box Office Collection)। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ১৩ দিন পরেও দুর্দান্ত ব্যবসা করল ছবিটি। দেশের বাজারে ৫০০ কোটির ব্যবসা পার করল 'জওয়ান'। আর ১৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে এই ছবি।  প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে এই আয়ের পরিমাণ।

চোখ রাখব অন্য় খবরে। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। আর এই আবহেই দিল্লির গুরুদ্বারে দেখা মিলল এই ডুয়োর। গুরুদ্বারের কীর্তনসহ একাধিক অনুষ্ঠানে ভক্তিভরে সামিল হলেন রাঘব-পরিণীতি। (Parineeti-Raghav Pre-wedding) এদিন সাবেকি পোশাকে দেখা মিলল দুজনের। রাঘব চাড্ডা পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামা, ও পরিণীতিকে দেখা গেল পীচ রঙের সালোয়ারে। তাঁদের গুরুদ্বারে প্রার্থনা করার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে তাঁদের অনুরাগীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget